সুসংবাদ জানালেন দেশবর্ণ নিউজ প্রতিষ্ঠানের সিইও
- আপডেট সময় : ১০:২৯:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
- / ৭৭৭ বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}
দেশবাসীকে এক হৃদয়ছোঁয়া সুসংবাদ জানালেন দেশবর্ণ প্রতিষ্ঠানের সিইও ও ঢাকা রিপোর্ট ২৪–এর সিআইআর (ক্রাইম ইনভেস্টিগেশন রিপ্রেজেন্টার)নাদিম শেখ আদর।
গণমাধ্যমকর্মীদের মাধ্যমে তিনি জানান, আজ ২৯ নভেম্বর ২০২৫ ইং রোজ শনিবার সকাল ৭টায় তার নিজ গ্রামের বাড়ি শেরপুর নালিতাবাড়ী তার পৈত্রিক বাড়িতে ৩য় তম কন্যাসন্তান জন্মগ্রহণ করেছে।
নবজাতকের আগমনে পরিবারে ছড়িয়ে পড়েছে গভীর আনন্দ ও উচ্ছ্বাস।
দেশবর্ণকে তিনি বলেন, আমাদের কোলজুড়ে এক নতুন আলো এসেছে, আলহামদুলিল্লাহ। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন।
নবজাতক সুস্থ থাকলেও সিজারের কারণে তার স্ত্রী বর্তমানে শারীরিকভাবে অসুস্থ রয়েছেন । এজন্য তিনি দেশবাসী সবার কাছে স্ত্রীর দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।
তিনি আরও জানান, কন্যাসন্তানের নাম এখনো নির্ধারণ করা হয়নি। পারিবারিকভাবে আলোচনা শেষে খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করা হবে।
সংবাদটির শেষে দেশবর্ণ নিউজসহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন—
সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমার নবজাতকের সুস্থতা এবং আমার স্ত্রীর দ্রুত আরোগ্যের জন্য বিশেষভাবে দোয়া করবেন । ভালোবাসা ছড়িয়ে পড়ুক প্রতিটি হৃদয়ে হৃদয়ে ।























































