ঢাকা ১০:০৪ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পোস্টাল ব্যালটে ভোট দিতে ২ লাখ ২৩ হাজার ৬৯৯ প্রবাসীর নিবন্ধন

মোজো ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৩৭:৪০ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • / ৫৮২ বার পড়া হয়েছে
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত ২ লাখ ২৩ হাজার ৬৯৯ জন প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন। নিবন্ধন করা ভোটারদের মধ্যে ২ লাখ ৩ হাজার ৫৭৮ জন পুরুষ ও ২০ হাজার ১২১ জন নারী রয়েছেন।
রোববার (০৭ ডিসেম্বর) সকাল ১০টা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা গেছে।
দেশভিত্তিক নিবন্ধনের মধ্যে সৌদি আরবে ৫১ হাজার ৬৪৯ জন, যুক্তরাষ্ট্র ১৯ হাজার ৫৯৯ জন, কাতার ১৩ হাজার ৯৮ জন, সংযুক্ত আরব আমিরাতে ১২ হাজার ৫০০ জন, মালয়েশিয়ায় ১২ হাজার ১৬২ জন, সিঙ্গাপুর ১২ হাজার ১৩৩ জন, যুক্তরাজ্য ১১ হাজার ১৯৮ জন, দক্ষিণ কোরিয়া ৯ হাজার ৫১১ জন, কানাডা ৯ হাজার ২৮০ জন অস্ট্রেলিয়া ৭ হাজার ৯২৪ জন এবং ইতালিতি ৭ হাজার ৬০৮ জন নিবন্ধন করেছেন।
পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সময় সঠিক ঠিকানা দেয়ার জন্য প্রবাসী বাংলাদেশিদের অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের সময় আপনার (প্রবাসী) অবস্থানকালীন দেশের প্রচলিত নিয়মানুযায়ী সঠিক ঠিকানা দিন। প্রয়োজনে কর্মস্থল অথবা পরিচিতজনের ঠিকানা দিন।
২৫ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ ছাড়া ১৮ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধনের প্রক্রিয়া বিশ্বের সব দেশের জন্য উন্মুক্ত রাখা হবে।
এ বিষয়ে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ‘আউট অব কান্ট্রি ভোটিংয়ের ব্যাপারে নিবন্ধনের সময়সীমা বাড়িয়ে ২৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত করা হয়েছে। এখন বিশ্বের যেকোনো জায়গা থেকেই আমাদের এই অ্যাপ ডাউনলোড করে যে কেউ ভোটার নিবন্ধন করতে পারেন।’
ইসি সচিব বরেন, নির্বাচনের প্রক্রিয়ায় অংশ নেয়া সরকারি কর্মকর্তা, আইনি হেফাজতে থাকা ভোটার ও নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীদের জন্যও ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং (আইসিপিভি) প্রক্রিয়া চালু করা হবে।
আখতার আহমেদ আরও বলেন, আইসিপিভি ইন-কান্ট্রি পোস্টাল ভোটের বিষয়ে তফসিল ঘোষণার পর থেকে ১৫ দিনের মেয়াদে নিবন্ধনের প্রক্রিয়াটি চালু করা হবে।
গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করেন। এ সময় তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ১৪৮টি নির্দিষ্ট দেশে ভোটার নিবন্ধনের সময়সূচি ঘোষণা করেন।
পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের জন্য প্রবাসী ভোটারকে অবশ্যই যেখান থেকে ভোট দেবেন, সেই দেশের মুঠোফোন নম্বর ব্যবহার করতে হবে।
নিবন্ধনের জন্য প্রথমে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে পোস্টাল ভোট বিডি অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করতে হবে। বিদেশে ব্যালট প্রাপ্তি নিশ্চিত করার জন্য সঠিক ঠিকানা দেয়া অপরিহার্য।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পোস্টাল ব্যালটে ভোট দিতে ২ লাখ ২৩ হাজার ৬৯৯ প্রবাসীর নিবন্ধন

আপডেট সময় : ০৬:৩৭:৪০ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫