ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

বক্স অফিসে রণবীরের ঝড়, লাফিয়ে বাড়ছে ধুরন্ধর’র আয়

মোজো ডেস্ক
  • আপডেট সময় : ০৭:০৪:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • / 316
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: সংগৃহীত

বক্স অফিসে ঝড় তুলেছে রণবীর সিংয়ের বলিউড সিনেমা ‘ধুরন্ধর’। গত ৫ ডিসেম্বর মুক্তির পর মাত্র তিন দিনেই ১০০ কোটির ঘরে প্রবেশ করেছে সিনেমাটি। সমালোচকদের পূর্বাভাস ভুল প্রমাণ করে দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এই অ্যাকশন থ্রিলার।
সিনেমার আয় বিশ্লেষণকারী সংস্থা স্যাকনিল্ক-এর প্রতিবেদন অনুযায়ী, মুক্তির তৃতীয় দিনে অর্থাৎ রোববার সিনেমাটি আয় করেছে ৪৩ কোটি রুপি। এর ফলে ভারতে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১০৩ কোটি রুপি।
এর আগে শুক্রবার ২৮ কোটি রুপির ব্যবসা দিয়ে যাত্রা শুরু করেছিল ‘ধুরন্ধর’। শনিবার তার পরিমাণ বেড়ে দাঁড়ায় ৩২ কোটি রুপিতে; কার্যত লাফিয়ে লাফিয়ে বেড়েছে এই সিনেমার আয়।
ভারতীয় গণমাধ্যমের খবর, বড় শহরগুলোর পাশাপাশি মফস্বল এলাকাগুলোতেও সিনেমাটি দেখার জন্য দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
আয় বিশ্লেষকরা আগে সিনেমাটির অগ্রিম বুকিং নিয়ে কিছুটা সংশয় প্রকাশ করলেও বর্তমান সাফল্যে তারা উচ্ছ্বসিত। সামাজিক মাধ্যমে এক আয় বিশ্লেষক জানিয়েছেন, শনিবার থেকেই ‘ধুরন্ধর’ অপ্রতিরোধ্য গতিতে ছুটছে। রোববার সিনেমাটি সাম্প্রতিক সময়ের যেকোনো সিনেমার তুলনায় একদিনে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছে।
‘ধুরন্ধর’ সিনেমায় রণবীর সিংকে দেখা গেছে একজন নির্ভীক সেনা কর্মকর্তার চরিত্রে, যিনি চারজন ভয়ংকর সন্ত্রাসীর বিরুদ্ধে লড়াই করেন। সামাজিক মাধ্যমে রণবীরের চরিত্রটি নিয়ে ব্যাপক জল্পনা চললেও সেন্সর বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে এটি একটি কাল্পনিক চরিত্র।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বক্স অফিসে রণবীরের ঝড়, লাফিয়ে বাড়ছে ধুরন্ধর’র আয়

আপডেট সময় : ০৭:০৪:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫