ঢাকা ০৬:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ঢাকা-৮ এ পরাজয়ের পর নাসির উদ্দীন পাটওয়ারীর সংসদে যাওয়ার সম্ভাবনা Logo নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে (ইসি) Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা Logo বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একই সঙ্গে আজ গণভোট ও নির্বাচন Logo ভোট দিলেন ৫ লাখ ১৫ হাজার প্রবাসী পোস্টাল ব্যালটে Logo ডিজিটালে জামায়াত, রাজপথে দৃশ্যমান বিএনপি: শেষ মুহূর্তের প্রচারণায় ভিন্ন কৌশল Logo বিশ্বের প্রথম ‘জেন-জি প্রভাবিত নির্বাচন Logo নির্বাচন বানচালের অপচেষ্টা প্রতিহতে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত Logo ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধের বিষয়টি প্রত্যাহার করছে ইসি Logo চাঁপাইনবাবগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

‘কালো বিড়াল’ নামের শুটিং শেষ করলেন অভিনেত্রী নিদ্রা নেহা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১১:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • / ৫৬৩ বার পড়া হয়েছে

নিদ্রা নেহা। ছবি: সংগৃহীত ।

দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রায়হান রাফীর ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয়ের কথা ছিল নিদ্রা নেহার। খবরটি নিজেই জানিয়েছিলেন সংবাদমাধ্যমে। আনুষ্ঠানিক ঘোষণার আগে এই খবর প্রকাশ করায় পরে সিনেমাটি থেকে বাদ দেওয়া হয় অভিনেত্রীকে। বাদ পড়ার পর সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়ে ইন্ডাস্ট্রিতে সিন্ডিকেটসহ নানা অসংগতির কথা তুলে ধরেন নেহা। সেই সঙ্গে জানান, অভিনয়ে ক্যারিয়ার গড়ার ইচ্ছা তাঁর মরে গেছে।

পরবর্তী সময়ে নিদ্রা নেহা জানিয়েছিলেন, অভিনয় ছাড়ছেন না তিনি, তবে ভবিষ্যতে খুব দেখেশুনে যুক্ত হতে চান নতুন কাজের সঙ্গে। নতুন খবর হলো, সম্প্রতি এই অভিনেত্রী শেষ করেছেন ‘কালো বিড়াল’ নামের নতুন এক সিনেমার শুটিং।

সত্তরের দশকের প্রেক্ষাপটে প্রেম, ভালোবাসা ও আবেগের গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমাটি। চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করেছেন সোহরাব হোসেন উল্লাস। নিদ্রা নেহা ছাড়াও এতে অভিনয় করেছেন আরিফিন জিলানি, মাগফুরুল ইসলাম বিদ্যুৎ, রহিমসহ অনেকে।

শুটিং শেষে সম্প্রতি নওগাঁয় এক সংবাদ সম্মেলনে সিনেমার অভিনয়শিল্পীদের পরিচয় করিয়ে দেওয়া হয়। নির্মাতা সোহরাব হোসেন উজ্জ্বল বলেন, ‘কালো মানেই যে অশুভ, তা নয়। অনেক সময় কালোর মধ্য থেকেই বিচ্ছুরিত হয় আলো। জন্ম নেয় নতুন সম্ভাবনা। এমন ভাবনার প্রতিফলন দেখা যাবে কালো বিড়াল সিনেমায়।’

নিদ্রা নেহা বলেন, ‘নির্মাতার কাছ থেকে সিনেমার নাম শুনেই আগ্রহ তৈরি হয়। চিত্রনাট্য পড়ার পর মনে হয়, দারুণ একটি কাজ হতে চলেছে। কালো বিড়াল নাম শুনে অনেকের মনে নেতিবাচক ধারণা আসতে পারে। কিন্তু এখানে সাদা-কালোর কোনো বিষয় নয়, আছে গভীর বার্তা। সিনেমায় আমাকে দেখা যাবে দেবী নামের চরিত্রে।’

নির্মাতা জানান, শুটিং শেষে এখন চলছে সিনেমা সম্পাদনার কাজ। এ বছরই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে কালো বিড়াল। সব কাজ শেষ হওয়ার পর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে মুক্তির তারিখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

‘কালো বিড়াল’ নামের শুটিং শেষ করলেন অভিনেত্রী নিদ্রা নেহা

আপডেট সময় : ০৮:১১:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬