ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

আধুনিক সেবা পাচ্ছেন না বাংলাদেশে বিনিয়োগকারীরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১২:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • / 115
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, আমরা বলছি, দুর্নীতি কমাতে চাই। ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের জন্য নিশ্চিত করতে চাই আধুনিক সেবা। কিন্তু কোনো কারণে বাংলাদেশে বিনিয়োগকারীরা এই আধুনিক সেবা পাচ্ছেন না।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে বিডার সম্মেলনকক্ষে ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) বা এক দরজায় সব সেবা নিয়ে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ওএসএস সেবা আরও সহজ করতে চার ব্যাংক ও সাত সিটি করপোরেশনের সঙ্গে এই সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করে বিডা।

অনুষ্ঠানে আশিক চৌধুরী বলেন, ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে আমাদের চেষ্টা ছিল ব্যবসায়ী বা বিনিয়োগকারীদের সরকারি ও বেসরকারি খাতে নিরবচ্ছিন্ন সেবা দেওয়া। তবে বাস্তবে দেখা যাচ্ছে, আমরা কোনোভাবেই তা যথাযথভাবে করতে পারছি না।

তিনি বলেন, আমরা প্রকৃত ওয়ান স্টপ সার্ভিস থেকে এখনো অনেক দূরে আছি। আমরা এমন একটি ব্যবস্থার দিকে যেতে চাই, যেখানে ক্ষুদ্র উদ্যোক্তা কিংবা বড় শিল্পগোষ্ঠীরাও এক জায়গা থেকে সব সেবা পান। তবে সিটি করপোরেশন, বিডা কিংবা ব্যাংক যেখানেই বিনিয়োগকারীদের যেতে হয়, প্রতিবারই একই কাগজপত্রের বড় বান্ডিল জমা দিতে হয়।

আশিক চৌধুরী আরও বলেন, যেসব দেশ অনেকদূর এগিয়ে গেছে, তারা সব প্রতিষ্ঠানের মধ্যে তথ্যের (ডেটা) সমন্বয় রেখেছে। সরকারকে একবার কোনো তথ্য দিলে সব সংস্থা ওই তথ্য একসঙ্গে ব্যবহার করতে পারে। বাংলাদেশেও ওই ব্যবস্থার দিকে এগোতে হবে।

ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওসমান এরশাদ বলেন, গ্রাহক হোক বা বিনিয়োগকারী সবার জন্যই মূল বিষয় হচ্ছে ইউজার ইন্টারফেস (ইউআই) ও ইউজার এক্সপেরিয়েন্স (ইউএক্স)। এই দুটি দিক যদি গ্রাহকদের বাস্তব অভিজ্ঞতা ও ফিডব্যাকের ভিত্তিতে ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) প্ল্যাটফর্মে যোগ করা যায়, তাহলে এর সুফল পুরো বিনিয়োগ ব্যবস্থাতে প্রতিফলিত হবে।

সমঝোতা স্মারক স্বাক্ষর করা ব্যাংকগুলো হলো রূপালী ব্যাংক, ঢাকা ব্যাংক, ব্যাংক এশিয়া ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। এ ছাড়া সিটি করপোরেশনগুলোর মধ্যে রয়েছে রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, গাজীপুর ও নারায়ণগঞ্জ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিডার নির্বাহী সদস্য মো. শাহারুল হুদা। এ সময় আরও ছিলেন বিডার নির্বাহী সদস্য নাহিয়ান রহমান ও ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওসমান এরশাদসহ অন্যান্য প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আধুনিক সেবা পাচ্ছেন না বাংলাদেশে বিনিয়োগকারীরা

আপডেট সময় : ০৯:১২:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬