ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

উপদেষ্টা পরিষদে অনুমোদন পেয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • / 108
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
উপদেষ্টা পরিষদে অনুমোদন পেয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত অধ্যাদেশ। এ সংবাদে উল্লাসে ফেটে পড়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সাথে সরাসরি যোগাযোগ করে এ তথ্য জানান শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার।
(২২ জানুয়ারি) দুপুর দুইটার দিকে ঢাকা কলেজের সামনে চলমান আন্দোলনের স্থলে এই খবর পৌঁছালে মুহূর্তেই আনন্দ ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা স্লোগানে স্লোগানে মুখর করে তোলেন এলাকা।
সরেজমিনে দেখা যায়, শিক্ষা মন্ত্রণালয় থেকে ফোনের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে অধ্যাদেশ অনুমোদনের সংবাদ জানানো হয়। সংবাদ পাওয়ার সাথে সাথে বহু শিক্ষার্থী একে অপরকে জড়িয়ে ধরে আবেগে আপ্লুত হয়ে পড়েন। কেউ কেউ আনন্দে কেঁদে ফেলেন। এ সময় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামটি ঘিরে নানা স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা।
আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, ‘আমাদের দেড় বছরের আন্দোলন আজ সফল হয়েছে। শিক্ষা উপদেষ্টা নিজে আমাকে ফোন করে জানিয়েছেন যে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদন পেয়েছে।’
শিক্ষার্থীরা জানান, এই সিদ্ধান্ত উচ্চশিক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি এবং তাদের দীর্ঘদিনের দাবির বাস্তবায়ন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

উপদেষ্টা পরিষদে অনুমোদন পেয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি

আপডেট সময় : ০১:০৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬