কানাডাকে হারিয়েছে ২৯ বল হাতে রেখে ৮ উইকেটে সাউথ আফ্রিকা
- আপডেট সময় : ১২:০৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
- / 98
সাউথ আফ্রিকার পর এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করেছে নিউজিল্যান্ডও। কিউইরা মঙ্গলবার কানাডাকে হারিয়েছে ২৯ বল হাতে রেখে ৮ উইকেটে।
লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ার প্লেতেই দুই ওপেনার টিম সেইফার্ট (৬) ও ফিন অ্যালেনকে (২১) হারায় নিউজিল্যান্ড। এরপরই তৃতীয় উইকেটে ৭৩ বলে নিরবচ্ছিন্ন ১৪৬ রানের জুটি গড়েন রাচিন রবীন্দ্র ও গ্লেন ফিলিপস।
দুজনই পেয়েছেন ফিফটি। রাচিন ৩৯ বলে ৪ চার ও ৩ ছক্কায় করেন অপরাজিত ৫৯ রান। ফিলিপস ৩৬ বলে ৪ চার ও ৬ ছক্কায় করেন অপরাজিত ৭৬ রান।
এই জুটিই নিউজিল্যান্ডকে জয়ের বন্দরে পৌঁছে দেন। কিউইরা করে ২ উইকেটে ১৭৬ রান।
‘ডি’ গ্রুপে ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে কিউইরা। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে শীর্ষে সাউথ আফ্রিকা।
এর আগে চেন্নাইয়ে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ওপেনার যুবরাজ সামরার সেঞ্চুরিতে কানাডা করে ৪ উইকেটে ১৭৩ রান। তার মধ্যে সামরা একাই করেন ৬৫ বলে ১১০।
তবে এমন দুর্দান্ত ইনিংস খেলেও এই বাঁহাতি ব্যাটারকে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে। ম্যাচ সেরা হয়েছেন ফিলিপস।





























































