ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

টি-টোয়েন্টি খেলবেন লিটন-শান্ত-মিরাজ-মুস্তাফিজরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / 68
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
নিজেদের মাটিতে ২০২৬-২০২৭ মৌসুমের জন্য সূচি চূড়ান্ত করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। সাড়ে ৪ বছর পর আফ্রিকার দেশটিতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। পূর্ণাঙ্গ এই সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবেন লিটন-শান্ত-মিরাজ-মুস্তাফিজরা।

দক্ষিণ আফ্রিকার বিখ্যাত ভেন্যু জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে এর আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা থাকলেও এবারই প্রথম সেখানে টেস্ট খেলবে বাংলাদেশ দল।

১৫ নভেম্বর জোহানেসবার্গ টেস্ট দিয়েই বাংলাদেশের প্রোটিয়া অভিযান শুরু হবে। সেঞ্চুরিয়নে দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ২৩ নভেম্বর থেকে। এই দুই ম্যাচ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আওয়তাধীন।

ইস্ট লন্ডনে প্রথম ওয়ানডে হবে ১ ডিসেম্বর।

৪ ও ৭ ডিসেম্বর শেষ দুই ওয়ানডে গেবেখা ও কেপটাউনে। 

১০, ১২ ও ১৩ ডিসেম্বর হবে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ। ভেন্যু যথাক্রমে কিম্বার্লি, বেনোনি ও সেঞ্চুরিয়ন।

বাংলাদেশ দল সর্বশেষ ২০২২ সালে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিল। সেবার টেস্ট সিরিজে ধবলধোলাই হলেও ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জেতে

সফরসূচি

১ম টেস্ট, ১৫-১৯ নভেম্বর, জোহানেসবার্গ
২য় টেস্ট, ২৩-২৭ নভেম্বর, সেঞ্চুরিয়ন
১ম ওয়ানডে, ১ ডিসেম্বর, ইস্ট লন্ডন
২য় ওয়ানডে, ৪ ডিসেম্বর, গেবেখা
৩য় ওয়ানডে, ৭ ডিসেম্বর, কেপটাউন
১ম টি-টোয়েন্টি, ১০ ডিসেম্বর, কিম্বার্লি
২য় টি-টোয়েন্টি, ১২ ডিসেম্বর, বেনোনি
৩য় টি-টোয়েন্টি, ১৩ ডিসেম্বর, সেঞ্চুরিয়ন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

টি-টোয়েন্টি খেলবেন লিটন-শান্ত-মিরাজ-মুস্তাফিজরা

আপডেট সময় : ০৬:০৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬