সংবাদ শিরোনাম ::
কেন সবাই ভূমিকম্প অনুভব করে না
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:২৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
- / ৫০৮ বার পড়া হয়েছে
‘আরে! কখন ভূমিকম্প হইছে? কিছুই জানি না!’, ‘ফেসবুকে এসে দেখছি দেশে ভূমিকম্প হইছে নাকি!’–– দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হওয়ার পর অনেককেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন প্রতিক্রিয়া জানাতে দেখা যায়।
প্রশ্ন হলো, একই সময়ে একই স্থানে থাকার পরও কেন সবাই ভূমিকম্প অনুভব করে না? বিশেষজ্ঞরা বলছেন, এর মূল কারণ সংবেদনশীলতা ও ব্যক্তির অবস্থান।
অনুভূতির তারতম্যের কারণ-
‘আপনি কতো তলায় আছেন, তার ওপর এটি নির্ভর করছে। আপনি যতো উপরের দিকে থাকবেন, আপনার ঝাঁকুনিটা অনুভব করার সম্ভাবনা ততো বেশি। যতো নিচে থাকবেন, এটি অনুভব করার সম্ভাবনা ততো কম’ — গণমাধ্যমকে বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক ড. মো. শাখাওয়াত হোসেন।
তবে এখানে আরেকটি বিষয় হলো–– ‘কিছু কিছু মানুষ গতি খুব ভালো অনুভব করতে পারে।’




























































