ঢাকা ১১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দুবাইয়ে আটকে পড়েছেন অভিনেত্রী শুভশ্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
  • / ৫০৬ বার পড়া হয়েছে
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরান ও ইসরাইলের মধ্যে ক্রমবর্ধমান সংঘাতের আঁচ পড়েছে বিনোদন জগতেও। উত্তপ্ত মধ্যপ্রাচ্যের পরিস্থিতির মাঝে ছেলে ইউভানকে নিয়ে দুবাইয়ে আটকে পড়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। অভিনেত্রীর হোটেলের আশেপাশে বোমাবর্ষণের খবর মেলায় চরম উদ্বেগে দিন কাটছে তার পরিবারের।

তার স্বামী রাজ চক্রবর্তী জানিয়েছিলেন যে, পাম জুমাইরাতে ছেলেকে নিয়ে রয়েছেন শুভশ্রী। ইউভানের পরীক্ষার পর তাকে নিয়ে ঘুরতে গিয়েছেন শুভশ্রী। কিন্তু শনিবার দুবাই গিয়েই বিপাকে নায়িকা। রাজ জানিয়েছেন আপাতত তারা হোটেলেই রয়েছেন। দুবাইয়ে সরকারের বিধিনিষেধ রয়েছে, যাতে সবাই সেফ থাকেন।

জানা যায়, সোমবার পরিস্থিতি একটু স্থিতিশীল। তবে তারা হোটেলেই রয়েছেন। শুভশ্রীর বন্ধুরা এসে রয়েছেন তাদের সঙ্গে। তবে এখন পর্যন্ত এই অভিনেত্রী ভারতে ফিরেছেন কিনা তা জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দুবাইয়ে আটকে পড়েছেন অভিনেত্রী শুভশ্রী

আপডেট সময় : ১২:২২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬