ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অযথা আতঙ্ক ও ভীতি সংকটকে আরও ঘনীভূত করছে: শায়খ আহমাদুল্লাহ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • / ৫০৩ বার পড়া হয়েছে
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জ্বালানি সংকট আছে, কিন্তু অযথা আতঙ্ক ও ভীতি সেই সংকটকে আরও ঘনীভূত করছে বলে মন্তব্য করেছেন আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রখ্যাত ইসলামি স্কলার শায়খ আহমাদুল্লাহ।

সোমবার (৯ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুকের এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।

শায়খ আহমাদুল্লাহ বলেন, ‘তেল নিয়ে আমাদের কিছুটা সংকট রয়েছে। এটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু বাস্তব সংকট যতটা নয়, অযথা আতঙ্ক ও ভীতি সংকটকে আরও ঘনীভূত করছে।’

তিনি আরও বলেন, ‘তেল শেষ হয়ে যাবে, এই আশঙ্কায় যদি সবাই মজুদ করা শুরু করি, প্রয়োজনের অতিরিক্ত তেল কিনি, তাহলে স্বাভাবিক সময়েও কৃত্রিম সংকট সৃষ্টি হবে। অর্থাৎ তেল শেষ হওয়ার ভয়ই বাস্তবে তেলের সংকট তৈরি করবে।’

ভীতির বশবর্তী হয়ে অতিরিক্ত তেল মজুদ করলে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়বে বলেও তিনি উল্লেখ করেন। শায়খ বলেন, ‘ভীতির বশবর্তী হয়ে অতিরিক্ত তেল মজুদ করলে এর প্রভাব পড়বে খাদ্য, কৃষি ও ওষুধসহ জরুরি পরিবহন ব্যবস্থায়। ফলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে।’

পোস্টের শেষ দিকে ইসলামি এই স্কলার বলেন, ‘ইসলাম মজুদদারি ও কৃত্রিম সংকট সৃষ্টিকে সুস্পষ্টভাবে নিষেধ করেছে। বর্তমান অবস্থায় আমাদের উচিত সংযম, সচেতনতা ও সামাজিক দায়িত্ববোধের পরিচয় দিয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখতে এগিয়ে আসা। আল্লাহ সবাইকে তাওফিক দিন।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

অযথা আতঙ্ক ও ভীতি সংকটকে আরও ঘনীভূত করছে: শায়খ আহমাদুল্লাহ

আপডেট সময় : ১১:২২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬