ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় জোট Logo বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী Logo দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থার মহাপরিচালকের সাক্ষাৎ Logo এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল; সংসদে বিল পাস Logo দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ Logo প্রত্যেক উপজেলায় সংসদ সদস্যদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ বরাদ্দ   Logo হরমুজ এড়িয়ে সৌদি থেকে তেল নিয়ে চট্টগ্রাম আসছে জাহাজ Logo জ্বালানি সাশ্রয়ে বুধ-বৃহস্পতিবার হাইকোর্টের বিচারকাজ চলবে ভার্চুয়ালি Logo এনসিপিতে যোগদানের হিড়িক

যা করতে ইচ্ছে সেটাই করতে বলেছে পুজা চেরীর পার্টনার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২০:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • / 32
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি। পর্দায় যার হাসি আর উপস্থিতি সবসময়ই দর্শকের মন কাড়ে। কিন্তু ব্যক্তিগত জীবন নিয়ে তিনি বরাবরই ছিলেন রহস্যে ঘেরা। দীর্ঘদিনের সেই লুকোচুরি ও জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নিজেই জানালেন বড় খবর। সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে অকপটে স্বীকার করেছেন—তিনি আর সিংগেল নন, বরং জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে ইতোমধ্যেই ‘এনগেজড’। একইসঙ্গে ভবিষ্যতের সংসার জীবন নিয়ে নিজের স্পষ্ট ও আপসহীন অবস্থানের কথাও জানিয়েছেন এই সুন্দরী।

গণমাধ্যমের এক পডকাস্টে এ বিষয়ে পূজা চেরি বলেন, আমি এনগেজড। এই প্রথমবার আমি এটি প্রকাশ্যে বললাম। এর আগে অনেকবার বলেছি আমি সিংগেল, কিন্তু আসলে আমি সিংগেল না। তবে এখনো আনুষ্ঠানিকভাবে আংটি বদলের মতো কিছু হয়নি।

তার হবু জীবনসঙ্গী মিডিয়ার কেউ নন উল্লেখ করে পূজা বলেন, তিনি মিডিয়ার লোক নন, প্রশ্নেই আসে না। আমি যে পেশায় আছি, এই পেশার মানুষকে আমি বিশ্বাস করতে পারি না।

পূজা তার ব্যক্তিজীবনে সংসারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে বলেন, আমি একটি সাংসারিক মেয়ে হতে চাই। আমি চাই না আমার জীবনে ‘ডিভোর্স’ নামের কোনো শব্দ আসুক। সংসার জীবন ঠিক রাখার জন্য প্রয়োজনে আমি মিডিয়াও ছেড়ে দিতে পারি। অভিনয় আমার শখ এবং ভালোবাসার জায়গা, এখানে আমার ও আমার মায়ের অনেক স্ট্রাগল আছে। কিন্তু সংসার বাঁচানোর জন্য আমি এটি ছাড়তেও প্রস্তুত।

বিয়ের পরিকল্পনা প্রসঙ্গে পূজা জানান, মানসিকভাবে প্রস্তুত হলেই তিনি বিয়ের পিঁড়িতে বসবেন এবং সেটি সবাইকে জানিয়েই করবেন। তার হবু সঙ্গী অত্যন্ত সহযোগিতামূলক মনোভাবের উল্লেখ করে তিনি বলেন, আমার পার্টনার খুব সাপোর্টিভ। সে আমাকে বলেছে আমার যা করতে ইচ্ছে করবে আমি যেন সেটাই করি।

এদিকে এবারের ঈদে মুক্তি পেতে যাচ্ছে তার নতুন চলচ্চিত্র ‘দম’। এই সিনেমায় তিনি প্রথমবারের মতো আফরান নিশোর বিপরীতে অভিনয় করেছেন। বর্তমানে সিনেমাটির প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন এই ঢালিউড সুন্দরী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

যা করতে ইচ্ছে সেটাই করতে বলেছে পুজা চেরীর পার্টনার

আপডেট সময় : ০৯:২০:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬