ঢাকা ০২:২৭ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে: প্রধানমন্ত্রী Logo এবার ঈদুল আজহায় ট্রেনের টিকিট মিলবে শুধু অনলাইনে Logo ঢাকা বারে সব পদ বিএনপির, একটিও পায়নি জামায়াত Logo গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় জোট Logo বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী Logo দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থার মহাপরিচালকের সাক্ষাৎ Logo এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল; সংসদে বিল পাস

বামনায় স্বাস্থ্যসেবায় নতুন দিগন্তের সূচনা ইনসাফ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৬:০৪ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • / 94
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বামনায় স্বাস্থ্যসেবায় নতুন দিগন্তের সূচনা
ইনসাফ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

ইব্রাহিম খলিলুল্লাহ তানভীর
বামনা (বরগুনা) প্রতিনিধি :

উন্নত ও আধুনিক চিকিৎসাসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে বরগুনার বামনা উপজেলায় উদ্বোধন করা হয়েছে “ইনসাফ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার”। স্বাস্থ্যসেবায় নতুন দিগন্তের সূচনার লক্ষ্যে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠান উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৫ মে) বিকেল ৪টা ৩০ মিনিটে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনসাফ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান মোঃ রায়হান নাজির ধলু। প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সালাহউদ্দিন হাওলাদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বামনা থানার সাবেক অফিসার ইনচার্জ মোঃ হারুন অর রশিদ হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামনা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মোঃ আল আমিন।
এসময় ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক, শেয়ারহোল্ডার, গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, চিকিৎসক, সাংবাদিক, সমাজসেবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে চেয়ারম্যান মোঃ রায়হান নাজির ধলু বলেন, আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও দক্ষ চিকিৎসকদের সমন্বয়ে গড়ে ওঠা এ প্রতিষ্ঠান বামনা উপজেলাবাসীর জন্য নির্ভরতার এক বিশ্বস্ত ঠিকানা হয়ে উঠবে। তিনি আরও বলেন, নতুন এই ডায়াগনস্টিক সেন্টার চালুর ফলে স্থানীয় মানুষ সহজেই উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন।
পরে আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে ফিতা কাটা ও দোয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ইনসাফ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রমের শুভ সূচনা করা হয়।
প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানান, মানবতার কল্যাণে কাজ করার অঙ্গীকার নিয়ে ইনসাফ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার সবসময় মানুষের পাশে থাকবে। আধুনিক প্রযুক্তিনির্ভর চিকিৎসাসেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও তারা বামনা উপজেলাবাসীর সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বামনায় স্বাস্থ্যসেবায় নতুন দিগন্তের সূচনা ইনসাফ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

আপডেট সময় : ০২:০৬:০৪ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬