ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo এলজিইডি দিনাজপুরে বিদায়-বরণ সংবর্ধনায় নেতৃত্বের ধারাবাহিকতার প্রত্যয় পুনর্ব্যক্ত Logo [আপডেট] রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে

সাভারে ডিবির পৃথক অভিযানে নয়টি মাদক মামলার আসামিসহ ৩ কারবারি গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৫:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • / 5
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাভার ও আশুলিয়ায় পৃথক তিনটি বিশেষ অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ তিনজন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ টাকাও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া দুই আসামির বিরুদ্ধে পূর্ব থেকেই একাধিক মাদক মামলা রয়েছে।

বুধবার (২৯ জুলাই) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইদুল ইসলাম।

ডিবি পুলিশ জানায়, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি উত্তর-এর ওসি মোহাম্মদ সাইদুল ইসলামের নেতৃত্বে পৃথক তিনটি অভিযান পরিচালনা করা হয়। প্রথম অভিযানে মঙ্গলবার (২৮ জুলাই) রাত সাড়ে ৭টার দিকে সাভার মডেল থানার জামসিং এলাকা থেকে নাজমুল (২৮) নামে এক মাদক কারবারিকে ৫০ পিস ইয়াবাসহ আটক করেন এসআই মো. শাহাদাত হোসেন। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির ৭ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।

একই দিন রাত ১০টা ১০ মিনিটে সাভার মডেল থানার কাঠপট্টি এলাকায় পৃথক অভিযানে আব্দুল কাদের (৫০) নামে আরেক মাদক কারবারিকে ৫০ পিস ইয়াবাসহ আটক করেন এসআই মো. রাশেদ মিয়া।

পরে রাত ১১টার দিকে আশুলিয়া থানার নয়ারহাট এলাকায় অভিযান চালিয়ে টিটু মিয়া (৩১) নামে আরেক মাদক কারবারিকে আরও ৫০ পিস ইয়াবাসহ আটক করেন এসআই মো. জুয়েল মিয়া।

ডিবি সূত্রে জানা যায়, গ্রেপ্তার নাজমুলের বিরুদ্ধে তিনটি এবং টিটু মিয়ার বিরুদ্ধে নয়টি মাদক মামলা বিচারাধীন রয়েছে। এ কারণে তাদের দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিষয়টি তদন্তে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, আটক তিন মাদক কারবারির বিরুদ্ধে সাভার ও আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে তাদের সঙ্গে জড়িত অন্যান্য মাদক কারবারি ও চক্রের সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাভারে ডিবির পৃথক অভিযানে নয়টি মাদক মামলার আসামিসহ ৩ কারবারি গ্রেপ্তার

আপডেট সময় : ১১:১৫:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬