ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo [আপডেট] রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

পাকিস্তানকে হারিয়ে তাদের ওপর দাপট ধরে রেখেছে ভারত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০২:০১ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • / 301

ছবি: সংগৃহীত

দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
ভারত-পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনার পারদে ঠাসা। হংকং সিক্সেও তার ব্যতিক্রম হয়নি। আর এবারো পাকিস্তানকে হারিয়ে তাদের ওপর দাপট ধরে রেখেছে ভারত। ৬ ওভারের ম্যাচে বৃষ্টি বাধা হয়ে দাঁড়ালেও ফল গেছে তাদের পক্ষে।
আজ হংকংয়ে প্রথমে ব্যাট করে ভারতীয় দল ৬ ওভারে করে ৪ উইকেটে ৮৬ রান করে। তারপর বৃষ্টির কারণে পাকিস্তানের লক্ষ্য দাঁড়ায় ৩ ওভারে ৪৪ রান। কিন্তু আব্বাস আফ্রিদির দলের ইনিংস শেষ হয় ১ উইকেটে ৪১ রানে। ২ রানে জয় পান দিনেশ কার্তিকেরা।
অবসর নেওয়া ক্রিকেটাররা এবার ভারতের প্রতিনিধিত্ব করছেন। কার্তিক ছাড়াও রবিন উথাপ্পা, স্টুয়ার্ট বিন্নির মতো তারকারা খেলছেন। অন্য দিকে পাকিস্তান খেলেছে আব্বাস, খাওয়াজ়া নাফাই, আব্দুল সামাদের মতো তরুণ ক্রিকেটারেরা।
টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক আব্বাস। প্রথমে ব্যাট করতে নেমে আক্রমণাত্মক ছিলেন ভারতীয়রা। ২টি চার এবং ৩টি ছয়ে উথাপ্পা করেন ১১ বলে ২৮ রান। আরেক ওপেনার ভারত চিলপি ১৩ বলে ২৪ রান করেন ২টি করে চার এবং ছয় মেরে। বিন্নি (৪) অবদান রাখতে পারেননি। ৬ বল খেলে ১৭ রানে অপরাজিত ছিলেন অধিনায়ক কার্তিক। মোহাম্মদ শাহজাদ ১৫ রানে ২ উইকেট নিয়ে পাকিস্তানের সফলতম বোলার।
জবাবে ব্যাট করতে নেমে আগ্রাসী ব্যাটিং করলেও লাভ হয়নি পাকিস্তানের। খাজা নাফে ৯ বলে ১৮ রান করেন। তার মতো অপরাজিত থাকা আব্দুল সামাদ খেলেন ৬ বলে ১৬ রানের ইনিংস।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পাকিস্তানকে হারিয়ে তাদের ওপর দাপট ধরে রেখেছে ভারত

আপডেট সময় : ০২:০২:০১ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫