ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ঢাকা-৮ এ পরাজয়ের পর নাসির উদ্দীন পাটওয়ারীর সংসদে যাওয়ার সম্ভাবনা Logo নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে (ইসি) Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা Logo বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একই সঙ্গে আজ গণভোট ও নির্বাচন Logo ভোট দিলেন ৫ লাখ ১৫ হাজার প্রবাসী পোস্টাল ব্যালটে Logo ডিজিটালে জামায়াত, রাজপথে দৃশ্যমান বিএনপি: শেষ মুহূর্তের প্রচারণায় ভিন্ন কৌশল Logo বিশ্বের প্রথম ‘জেন-জি প্রভাবিত নির্বাচন Logo নির্বাচন বানচালের অপচেষ্টা প্রতিহতে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত Logo ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধের বিষয়টি প্রত্যাহার করছে ইসি Logo চাঁপাইনবাবগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পাকিস্তানের এখন বাংলাদেশের পাশে দাঁড়িয়ে বিশ্বকাপ বয়কট করা উচিত : রশিদ লতিফ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৮:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • / ৫৬১ বার পড়া হয়েছে
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে দুই সপ্তাহেরও কম সময় বাকি। কিন্তু এখনও আইসিসির এই মেগা ইভেন্টে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা কাটেনি। যদিও আইসিসির বিরুদ্ধে অবস্থান নিয়ে ভারতের মাটিতে খেলতে না যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটিও ভারতে গিয়েই খেলতে হবে জানিয়ে অনড়। এদিকে, গুঞ্জন রয়েছে পাকিস্তানও বিশ্বকাপ বয়কট করতে পারে!

ওই গুঞ্জনের মাঝেই আইসিসির কড়া সমালোচনা করে বাংলাদেশকে সমর্থন জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি নাজাম শেঠি। এ ছাড়াও পিসিবি কী সিদ্ধান্ত নেয় সেদিকেও তাকিয়ে আছেন তিনি, একইসঙ্গে বর্তমান সভাপতি মহসিন নাকভির সিদ্ধান্তে শেঠি আস্থা রাখার কথাও জানিয়েছেন। এর আগে ভারতে গিয়ে বাংলাদেশের না খেলা নিয়ে আইসিসির ভোটাভুটিতে বিসিবির পক্ষে ভোট দেয় পিসিবি।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও সুপারের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের সমর্থনে পাকিস্তানেরও বিশ্বকাপ বয়কট করার গুঞ্জন প্রসঙ্গে নাজাম শেঠি জানিয়েছেন, ‘বাংলাদেশ (ভারতের মাটিতে) বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে, এখন বাকি থাকল পিবিবি কী সিদ্ধান্ত নেয়। মহসিন নাকভি খেলাটি বোঝেন এবং অন্যান্য সকল পরিপ্রেক্ষিত নিয়ে তার ভালো ধারণা আছে। মহসিন নাকভি যে সিদ্ধান্তই নেন তা সঠিক হবে।’

আইসিসির বিপক্ষে বিসিবির শক্ত অবস্থানকেও সাধুবাদ জানিয়েছেন পিসিবির সাবেক সভাপতি। একইসঙ্গে আইসিসিকে ভারতীয় দৃষ্টিকোণের বাইরে গিয়ে চিন্তা-ভাবনারও আহবান শেঠির, ‘যদি পাকিস্তানের পর অন্য কোনো দেশ শক্তভাবে অবস্থান নেয়, আইসিসি বুঝতে পারবে এটি ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল নয়, বরং ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল।’

এর আগে পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফও বিশ্বকাপ বয়কট করার আহবান জানিয়েছিলেন পিসিবিকে। তিনি বলেন, ‘পাকিস্তানের হাতেই ট্রাম্পকার্ড। বাংলাদেশের অবস্থান সঠিক। পাকিস্তান এরচেয়ে ভালো সুযোগ পাবে না। পাকিস্তানের না খেলা মানে বিশ্বকাপ বন্ধ হয়ে যাওয়া, তাদের হাতেই এখন চাবিকাঠি। এটা ঠিক যে পাকিস্তানকে ভবিষ্যতে হয়তো ভুগতে হতে পারে। আইসিসি ইভেন্টে না খেললে নিষেধাজ্ঞা বা জরিমানা পেতে পারে। তবে এখানে কিছু শব্দের ব্যবহার ছাড়া কিছুই করতে হচ্ছে না– আপনি কাকে সমর্থন করেন জানিয়ে দেওয়ার এখনই সময়। বর্তমান ক্রিকেট–ব্যবস্থাকে চ্যালেঞ্জ করার উপযুক্ত সময়। পাকিস্তানের এখন বাংলাদেশের পাশে দাঁড়িয়ে বিশ্বকাপ বয়কট করা উচিত।’

এ ছাড়াও সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে পিসিবি সূত্রের বরাতে বলা হয়েছিল, আগামী মাসে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরিয়ে নেওয়ার দাবি যদি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) না মানে এবং বাংলাদেশ শেষ পর্যন্ত সরে দাঁড়ায়, তাহলে পাকিস্তানও টুর্নামেন্ট বর্জনের সিদ্ধান্ত নিতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পাকিস্তানের এখন বাংলাদেশের পাশে দাঁড়িয়ে বিশ্বকাপ বয়কট করা উচিত : রশিদ লতিফ

আপডেট সময় : ০৪:৩৮:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬