ঢাকা ১২:০১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo [আপডেট] রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় পণ্য জব্দ

মাহিদুল ইসলাম ফরহাদ
  • আপডেট সময় : ০১:০৭:১৫ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • / 169

ছবি : দেশবর্ন ।

দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মহানন্দা ব্যাটালিয়ন গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি সংঘবদ্ধ চোরাচালান চক্র দেশের বিভিন্ন স্থানে পাচারের লক্ষ্যে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৮২/২-এস হতে আনুমানিক ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহবাজপুর ইউনিয়নের বাগিচাপাড়া গ্রামস্থ জনৈক শমসের আম বাগানে বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাবলেট মজুদ করছে।

সেই তথ্যের ভিত্তিতে ২৫ জানুয়ারি ২০২৬ তারিখ সকাল ০৫:২০ ঘটিকায় আজমতপুর বিওপি হতে ০১টি বিশেষ টহল দল ঐ এলাকায় অভিযান পরিচালনা করে এবং ৩৪৯০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট (Tensiwin) এবং ৪৮ বোতল ফেন্সিডিল এর বিকল্প ভারতীয় নেশাজাতীয় Eskuf DX সিরাপ আটক করতে সক্ষম হয়।

এ সময় চোরাকারবারীরা মালামাল ফেলে পালিয়ে গেলে এর সাথে জড়িত কাউকে আটক করা যায়নি। আটক নেশাজাতীয় ট্যাবলেটগুলোর বিষয়ে বিজিবি’র পক্ষ হতে আইনি প্রক্রিয়ার কাজ চলমান।

প্রসঙ্গত, এই ব্যাটালিয়ন বিগত ০২ মাসে সীমান্তে অভিযান চালিয়ে এ যাবৎ ২২০০ বোতল ফেন্সিডিল এর বিকল্প কয়েক ধরনের নেশাজাতীয় সিরাপ এবং ২৬৩০০ পিস নেশাজাতীয় ট্যাবলেট আটক করেছে।

এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় পণ্য জব্দ

আপডেট সময় : ০১:০৭:১৫ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬