ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

প্রায় সাড়ে চার হাজার কোটি রুপির ধাক্কা সামলাতে হিমশিম খেতে পারে আইসিসি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৭:১০ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • / 332
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টি-টোয়েন্টি বিশ্বকাপ মানেই উত্তেজনা। তবে ট্রফির চেয়েও বড় একটি ম্যাচ—ভারত বনাম পাকিস্তান। ক্রিকেট ভক্তদের জন্য এই ম্যাচটি উৎসবের চেয়ে কম কিছু নয়।  কিন্তু ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দেয় পাকিস্তান সরকার। ম্যাচটি বয়কটের সিদ্ধান্ত নিয়ে বৈশ্বিক ক্রিকেট অর্থনীতিতে তৈরি হয়েছে বড়সড় আলোড়ন। প্রায় সাড়ে চার হাজার কোটি রুপির ধাক্কা সামলাতে হিমশিম খেতে পারে আইসিসি ও সদস্য বোর্ডগুলো।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির দাবি, শুধু এই একটি ম্যাচ ঘিরেই জড়িয়ে আছে প্রায় ৫০ মিলিয়ন মার্কিন ডলারের বাজার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬ হাজার ১২০ কোটি টাকা। এতে রয়েছে সম্প্রচার স্বত্ব, বিজ্ঞাপনের হার, স্পনসরশিপ, টিকিট এবং অন্যান্য বাণিজ্যিক কর্মকাণ্ড।

তবে সবচেয়ে বড় ধাক্কা আসবে সম্প্রচারকারী সংস্থার ওপর। শুধুমাত্র বিজ্ঞাপন আয় থেকেই ভারত-পাকিস্তান ম্যাচে প্রায় ৩০০ কোটি রুপি আয় হওয়ার কথা ছিল। ম্যাচ বাতিল হলে সেই অর্থ সরাসরি ক্ষতিতে পরিণত হবে।

বিশ্বকাপের প্রতিটি ম্যাচের গড় মূল্য ধরা হয় প্রায় ১৩৮ কোটি রুপি। এই ম্যাচ বাদ পড়লে সম্প্রচার স্বত্বধারীরা আইসিসির কাছে ক্ষতিপূরণ দাবি করতে পারে, যা ইতোমধ্যেই আলোচনায় এসেছে।

দু’দলের ম্যাচ ঘিরে সবচেয়ে হতাশ হবেন দর্শকরা। যারা এই ম্যাচ দেখার জন্য আগেভাগেই টিকিট, হোটেল আর ভ্রমণের ব্যবস্থা করেছিলেন, এক কথায়, তাদের ক্ষতি আর ফেরানো সম্ভব নয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

প্রায় সাড়ে চার হাজার কোটি রুপির ধাক্কা সামলাতে হিমশিম খেতে পারে আইসিসি

আপডেট সময় : ১২:৩৭:১০ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬