ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

আড়াইহাজারে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা: আটক ২ 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৭:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • / 32
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের বাহাদুরপুর এলাকায় এ ঘটনা ঘটে। আটক দুইজন হলেন শাহানুল্লাহ (৩২) ও মিজান (৩৫)। এ ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার রাত সাড়ে ৭টার দিকে কিশোরীর বাবা-মা বাড়িতে না থাকায় অভিযুক্ত দুই ব্যক্তি তার বাড়িতে প্রবেশ করে। একপর্যায়ে তারা কিশোরীকে ধর্ষণের চেষ্টা করে। কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্তরা পালিয়ে যায়।

পরে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে কিশোরীকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে শাহানুল্লাহ ও মিজানকে আটক করে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন জানান, কিশোরীকে নিপীড়নের চেষ্টার অভিযোগে শাহানুল্লাহ ও মিজানকে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আড়াইহাজারে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা: আটক ২ 

আপডেট সময় : ১০:৫৭:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬