ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ঢাকা-৮ এ পরাজয়ের পর নাসির উদ্দীন পাটওয়ারীর সংসদে যাওয়ার সম্ভাবনা Logo নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে (ইসি) Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা Logo বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একই সঙ্গে আজ গণভোট ও নির্বাচন Logo ভোট দিলেন ৫ লাখ ১৫ হাজার প্রবাসী পোস্টাল ব্যালটে Logo ডিজিটালে জামায়াত, রাজপথে দৃশ্যমান বিএনপি: শেষ মুহূর্তের প্রচারণায় ভিন্ন কৌশল Logo বিশ্বের প্রথম ‘জেন-জি প্রভাবিত নির্বাচন Logo নির্বাচন বানচালের অপচেষ্টা প্রতিহতে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত Logo ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধের বিষয়টি প্রত্যাহার করছে ইসি Logo চাঁপাইনবাবগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দুইটি শাবকের জন্ম হয়েছে শ্রীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্কে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২২:৩২ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • / ৫৮৯ বার পড়া হয়েছে
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্কে ২০ দিনের ব্যবধানে নীলগাইয়ের দুইটি শাবকের জন্ম হয়েছে। মায়েদের সঙ্গে খুনসুটি করে সময় কাটানো এই শাবক দুইটি এখন দর্শনার্থীদের বাড়তি আকর্ষণে পরিণত হয়েছে। পার্ক কর্তৃপক্ষ বলছে, বিলুপ্তপ্রায় এই প্রজাতির সংখ্যা বৃদ্ধি পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে।

পার্ক সূত্র জানায়, সম্প্রতি কোর সাফারি অঞ্চলে জন্ম নেয় দুইটি শাবক। প্রথমটি গত মাসের ৮ সেপ্টেম্বর এবং দ্বিতীয়টি ২৮ সেপ্টেম্বর জন্ম নেয়। শাবকগুলোর নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে শুরুতে ঘটনাটি গণমাধ্যমে প্রকাশ করা হয়নি।

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. তারেক রহমান বলেন, “৮ সেপ্টেম্বর দায়িত্বে থাকা কর্মীরা প্রথম শাবকটি দেখতে পান। পরে ২৮ সেপ্টেম্বর প্রাণীদের খাবার দেওয়ার সময় আরো একটি শাবক দেখা যায়। নিরাপত্তার কারণে বিষয়টি প্রকাশ করা হয়নি।”

তিনি জানান, দুইটি শাবক সম্পূর্ণ সুস্থ এবং তাদের মায়েদের সঙ্গে মুক্তভাবে বিচরণ করছে। মাঝে মাঝে শাবক দুইটিকে একসঙ্গে খেলতে দেখা যায়, যা দর্শনার্থীদের কাছে দারুণ আনন্দের এক দৃশ্য। বিশেষ করে শিশুরা ছোট নীলগাইয়ের দৌড়ঝাঁপ উপভোগ করছে ভীষণভাবে।

সদ্য জন্ম নেওয়া দুইটি শাবকসহ এই পার্কে নীলগাইয়ের সংখ্যা দাঁড়িয়েছে ১১টিতে। তবে, এখনো শাবক দুইটির লিঙ্গ নির্ধারণ করা যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দুইটি শাবকের জন্ম হয়েছে শ্রীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্কে

আপডেট সময় : ০১:২২:৩২ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫