ঢাকা ০২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

প্রকাশ্য দিবালোকে স্কুলছাত্রীকে ধর্ষণ,ছড়িয়ে পড়েছে ভিডিও,গ্রেফতার ২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫২:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • / ৫৫৬ বার পড়া হয়েছে

গ্রেফতার ইমন ও নয়ন

দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পদ্মা নদীর চরে প্রকাশ্য দিবালোকে এক স্কুলছাত্রীকে ধর্ষণের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এ নিয়ে চলছে সমালোচনার ঝড়।

রোববার (২৩ নভেম্বর) ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানিয়েছে, ওই ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন এবং তিন আসামির দু’জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা গ্রামের লুৎফর রহমানের ছেলে ইমন আলী (২০) ও মো. মুকিমের ছেলে মো. নয়ন (২০)।

ধর্ষণ মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এসএম শাকিল হাসান বলেন, ধর্ষণের ঘটনাটি গত এপ্রিল মাসের। ওই শিক্ষার্থীর সঙ্গে আসামি নয়নের প্রেমের সম্পর্ক ছিল। ওই সম্পর্কের সূত্র ধরে শিক্ষার্থীকে নৌকায় করে পদ্মার চরে ঘুরতে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করা হয়।

ভুক্তভোগী শিবগঞ্জের একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। প্রথমে ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবার আইনের আশ্রয় না নিয়ে ঘটনাটি চেপে যান।পরবর্তীতে চলতি মাসের (১০ নভেম্বর) মামলা করলে ওই দিনই ইমন ও নয়নকে গ্রেফতার করা হয়। মামলায় তিনজনকে আসামি করা হয়। দু’জনকে গ্রেফতার করা হলেও অপর আসামি পলাতক রয়েছে।

এসএম শাকিল হাসান বলেন, গ্রেফতার দু’জনই আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ বলেন, পুলিশ মূল আসামিদের গ্রেফতার করেছে। কিন্তু তার আগেই ভিডিওটি ছড়িয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। এখন শত শত আইডি থেকে ভিডিওটি ছড়াচ্ছে। এটা নিয়ন্ত্রণ করা আমাদের জন্য কষ্টসাধ্য। তবে এরই মধ্যে আমাদের সাইবার টিম সংশ্লিষ্ট দফতরের সঙ্গে যোগাযোগ করেছে। ভিডিওটি ছড়ানো রোধে ব্যবস্থা গ্রহণের অনুরোধও করা হয়েছে।

তিনি বলেন, যেহেতু আসামিরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ভুক্তভোগী ন্যায়বিচার পাবেন বলে আশা করছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

প্রকাশ্য দিবালোকে স্কুলছাত্রীকে ধর্ষণ,ছড়িয়ে পড়েছে ভিডিও,গ্রেফতার ২

আপডেট সময় : ০১:৫২:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫