ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সীমান্তে শিশু গুলিবিদ্ধ ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ Logo ৭০ জনের আপিল শুনানি, ৪০ জনের আপিল মঞ্জুর Logo কৃষিপণ্যের লাভজনক মূল্য ও স্থায়ী কমিশন দাবি ভূমিহীন আন্দোলনের Logo স্ত্রী বা প্রথম স্ত্রীর অনুমতি ছাড়াই দ্বিতীয় বিয়ে করা যাবে: হাইকোর্ট Logo প্রার্থীদের মধ্যে ৪৪% ব্যবসায়ী, পেশায় রাজনীতিক মাত্র ২৬ Logo বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় প্রথম অবস্থানে ঢাকা Logo নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে পোস্টাল ভোটে কড়া নির্দেশনা দিয়েছে (ইসি) Logo আমরা সবাই মিলে গণভোট নিয়ে ভোটারদের সচেতন করবো: তথ্য সচিব Logo হলফনামায় ৫০ তোলা স্বর্ণ শামা ওবায়েদের, মোট সম্পদ ও বার্ষিক আয় কত ? Logo খেজুর রসে বাদুড়ের লালা থেকে নিপাহ ভাইরাস,৩৪ জেলায় মৃত্যুহার ৭১ শতাংশ

গত কয়েক বছরে ২৮ লাখ কোটি টাকা পাচার করা হয়েছে: নুরুল হক নুর

মোজো ডেস্ক
  • আপডেট সময় : ০৫:২৮:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • / ৬৫৩ বার পড়া হয়েছে
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: সংগৃহীত

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘গত ত্রিশ বছরের রাজনীতিতে আওয়ামী লীগ এবং বিএনপি দুটো বড় রাজনৈতিক দল সরকার গঠন করেছে। নৌকা, ধানের শীষের নির্বাচন হয়েছে। এইবার বাংলাদেশে প্রথম বারের মতো নৌকা বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্বাচনী মার্কা হিসেবে নেই। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে নিষিদ্ধ হয়েছে।
তিনি বলেন, ‘আপনারা লাখ টাকার কথা শুনেন, কোটি টাকার কথা শুনেন। অথচ একজন সালমান এফ রহমান ৩৬ হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুট করে নিয়ে গেছে। দেশের বাইরে পাচার করেছে। এইভাবে গত কয়েক বছরে ২৮ লাখ কোটি টাকা পাচার করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের পশ্চিম তাফালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
নুর বলেন, ‘উপদেষ্টা হয়েছেন, সচিব হয়েছেন আমাদের আন্দোলনের ফলে। আমরা রক্ত দিয়েছি, আমরা সংগ্রাম করেছি। আমরা যখন এলাকায় যাই তখন তারা আমাদের কাছে তাদের সুখ দুঃখের কথা ও উন্নয়নের কাজ নিয়ে আসে। তাই নৈতিক দায়িত্ব এবং দায়বদ্ধতা আছে মানুষের পাশে দাঁড়ানোর।
তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগের এক দেড় কোটি ভোট রয়েছে। সবাই তো আর লুটপাট করে নাই। তারা কোথায় যাবে? আমরা পরিষ্কারভাবে বলেছি, সাধারণ আওয়ামী লীগের যারা রয়েছে, যারা মানুষের উপর জুলুম করে নাই, অত্যাচার করে নাই তাদের দোকান রয়েছে দোকানদারি করবে, ব্যবসা বাণিজ্য করবে, চাকরি-বাকরি করবে, অন্যায়ভাবে কাউকে হয়রানি করা যাবে না। এ মেসেজ শুধু গলাচিপা দশমিনার জন্য নয়, সরা বাংলাদেশের জন্য।
আমখোলা ইউনিয়ন শাখার গণ অধিকার পরিষদের আহ্বায়ক গাজী আব্দুল হালিমের সভাপতিত্বে পথসভায় আরো উপস্থিত ছিলেন- গণ অধিকার পরিষদের গলাচিপা উপজেলা শাখার আহ্বায়ক মো. হাফিজুর রহমান, জেলা যুব অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি মহিবুল্লাহ এনিম ও গলাচিপা যুব অধিকার পরিষদের আহ্বায়ক রাসেল প্যাদাসহ প্রমুখ।
এর আগে নুরুল হক নুর তার নির্বাচনী এলাকা গলাচিপার বাদুরাবাজার, আমখোলা বাজারে গণসংযোগ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গত কয়েক বছরে ২৮ লাখ কোটি টাকা পাচার করা হয়েছে: নুরুল হক নুর

আপডেট সময় : ০৫:২৮:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫