ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে: প্রধানমন্ত্রী Logo এবার ঈদুল আজহায় ট্রেনের টিকিট মিলবে শুধু অনলাইনে Logo ঢাকা বারে সব পদ বিএনপির, একটিও পায়নি জামায়াত Logo গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় জোট Logo বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী Logo দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থার মহাপরিচালকের সাক্ষাৎ Logo এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল; সংসদে বিল পাস

ভারত-নিয়ন্ত্রিত সেনাবাহিনীর একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গিরিখাতে পড়ে অন্তত ১০ সৈন্য নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • / 130
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারত-নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের দোদা জেলায় দেশটির সেনাবাহিনীর একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গিরিখাতে পড়ে অন্তত ১০ সৈন্য নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ১০ জন। বৃহস্পতিবার দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, দোদা জেলায় সেনাবাহিনীর একটি গাড়ি সড়ক থেকে ছিটকে গিরিখাতে পড়ে গেছে। এতে সেনাবাহিনীর ১০ সদস্য নিহত ও ১০ জন আহত হয়েছেন।

স্থানীয় কর্মকর্তারা বলেছেন, সেনাবাহিনীর সদস্যরা বুলেটপ্রুফ ক্যাসপির গাড়িতে করে দোদা জেলায় এক অভিযানে যাচ্ছিলেন। সেখানে যাওয়ার পথে ভাদেরওয়া-চাম্বা আন্তঃরাজ্য সড়কের খান্নি এলাকায় রাস্তা থেকে ছিটকে গাড়িটি গিরিখাতে পড়ে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জম্মু-কাশ্মিরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা বলেছেন, ‌‌‘‘দোদায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর সাহসী ১০ জওয়ানের প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। আমাদের সাহসী সেনাদের অসামান্য সেবা ও সর্বোচ্চ আত্মত্যাগ আমরা সব সময় স্মরণে রাখব। শোকসন্তপ্ত পরিবারে প্রতি আমার গভীর সমবেদনা।’’

তিনি বলেন, এই গভীর শোকের মুহূর্তে পুরো জাতি শোকাহত পরিবারগুলোর প্রতি সংহতি ও সমর্থন জানায়। আহত ১০ সৈন্যকে বিমানে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

কাশ্মিরের লেফটেন্যান্ট গভর্নর বলেন, আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

সূত্র: এনডিটিভি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভারত-নিয়ন্ত্রিত সেনাবাহিনীর একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গিরিখাতে পড়ে অন্তত ১০ সৈন্য নিহত

আপডেট সময় : ১২:২৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬