ঢাকা ০৬:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণায় শহীদ মুগ্ধের যমজ ভাই স্নিগ্ধ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৮:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৫৩৫ বার পড়া হয়েছে
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত গুলশান থানা ও ১৮ নং ওয়ার্ডের বিভিন্ন বাসা-অফিস ও দোকানে তারেক রহমানের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিলি করেন তিনি।

এসময় মীর স্নিগ্ধ আগামী নির্বাচনে তারেক রহমানকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ভোটারদের কাছে দোয়া প্রার্থনা করেন।

প্রচারণায় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রদল কেন্দ্রীয় সংসদের গুম ফেরত যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিক, ব্যবসায়ী রনি, শাহজাহান কবিরসহ ১৮ নং ওয়ার্ডের প্রচারণার দায়িত্বপ্রাপ্ত গুলশান থানা বিএনপি নেতা তৌহিদুল আলম পলাশ।

এছাড়াও গুলশান থানা বিএনপি, ছাত্রদল, যুবদল ও অন্যান্য অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীরা প্রচারণায় অংশ নেন।

এর আগে ৪ নভেম্বর বিএনপিতে যোগদান করেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণায় শহীদ মুগ্ধের যমজ ভাই স্নিগ্ধ

আপডেট সময় : ০৪:৪৮:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬