ঢাকা ০১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় জোট Logo বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী Logo দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থার মহাপরিচালকের সাক্ষাৎ Logo এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল; সংসদে বিল পাস Logo দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ Logo প্রত্যেক উপজেলায় সংসদ সদস্যদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ বরাদ্দ   Logo হরমুজ এড়িয়ে সৌদি থেকে তেল নিয়ে চট্টগ্রাম আসছে জাহাজ Logo জ্বালানি সাশ্রয়ে বুধ-বৃহস্পতিবার হাইকোর্টের বিচারকাজ চলবে ভার্চুয়ালি Logo এনসিপিতে যোগদানের হিড়িক

শিশুদের অতিরিক্ত ঘাম কোন সমস্যার ইঙ্গিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৫:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • / 31
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিশুদের ঘাম দেখা খুব অস্বাভাবিক নয়, তবে যদি তারা বারবার বা অকারণে ঘামে, অনেক অভিভাবকই চিন্তায় পড়ে যান। আসলে এটি সব সময় ভয়াবহ রোগের লক্ষণ নয়, তবে কিছু ক্ষেত্রে এটি শরীরের ভেতরের সমস্যার ইঙ্গিত হতে পারে। তাই কারণ বুঝে প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে ঘাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রাপ্তবয়স্কদের মতো শিশুদের ঘর্মগ্রন্থি সম্পূর্ণ বিকশিত নয়, তাই সাধারণ অবস্থায় তারা খুব বেশি ঘামে না। তবে কখনো যদি শিশু স্বাভাবিক পরিবেশে থেকেও বারবার ঘামে, তা নজরে রাখা প্রয়োজন।

ইংল্যান্ডের চিকিৎসক ড. সারমেদ মেজেরে জানিয়েছেন, ঘরের তাপমাত্রা বেশি হলে বা শিশুকে অতিরিক্ত কাপড় পরিয়ে রাখলে হালকা ঘাম হতে পারে—এটি স্বাভাবিক। কিন্তু আরামদায়ক পরিবেশে থেকেও যদি শিশু খাওয়ার সময় বা ঘুমের সময় ঘামে, সেটি শরীরের ভেতরের কোনো সমস্যার ইঙ্গিত হতে পারে।

শিশু অতিরিক্ত ঘামলে যে সমস্যাগুলোর আশঙ্কা থাকতে পারে :

থাইরয়েডের সমস্যা: থাইরয়েড হরমোন বেশি মাত্রায় উৎপন্ন হলে শিশু বেশি ঘামতে পারে। এ অবস্থায় দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

হাইপারহাইড্রোসিস (Hyperhidrosis): এটি এমন একটি অবস্থা, যেখানে শিশুর ঘর্মগ্রন্থি অতিরিক্ত সক্রিয় থাকে। ফলে হাতের তালু, মাথা, মুখ বা বগলে অস্বাভাবিক ঘাম দেখা দেয়।

জন্মগত হৃদরোগ: যদি শিশুর হার্টের সমস্যা থেকে জন্ম হয়, তাহলে ঘাম বেশি হওয়া তার একটি লক্ষণ হতে পারে।

সিস্টিক ফাইব্রোসিস: জিনগত কারণে হওয়া এই রোগেও শিশুর শরীর বেশি ঘামতে পারে।

শ্বাসযন্ত্রের সংক্রমণ: শ্বাসকষ্ট বা ফুসফুসে সংক্রমণ থাকলে শিশুর অতিরিক্ত ঘাম হতে পারে।

যা করবেন

– শিশুকে অতিরিক্ত কাপড় পরাবেন না।

– ঘর সবসময় বাতাস চলাচলযোগ্য রাখুন।

– শিশুর শরীরের তাপমাত্রা পর্যবেক্ষণ করুন।

– ঘাম বেশি হলে বা অস্বাভাবিক মনে হলে অবশ্যই শিশুরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।

সব শিশুর শরীর একরকম নয়। তাই মাঝে মাঝে ঘামলে ভয় পাওয়ার কিছু নেই। তবে যদি শিশুর ঘাম দীর্ঘস্থায়ী হয় বা অন্য উপসর্গও দেখা দেয়, তখন দেরি না করে চিকিৎসকের শরণ নেওয়াই সবচেয়ে ভালো।

সূত্র: প্রতিদিন ইন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শিশুদের অতিরিক্ত ঘাম কোন সমস্যার ইঙ্গিত

আপডেট সময় : ০৪:৫৫:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬