হুমকির মুখে জিম্মি মিজানুর রহমানের পরিবার
- আপডেট সময় : ১০:৫১:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
- / 59
হুমকির মুখে জিম্মি মিজানুর রহমানের পরিবার
স্টাফ রিপোর্টার:
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার রামনগর আলুয়া এলাকায় মিজানুর রহমানের পরিবার হুমকি ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবার জানায়, ইলা ফকির বাড়ির বাসিন্দা মোঃ আক্তার হোসেনের ছেলে মোঃ মিজানুর রহমান, যিনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগের সাবেক নেতা, দীর্ঘদিন ধরে প্রতিপক্ষের হুমকির শিকার হচ্ছেন।
পরিবারের দাবি, গত ২১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে তাদের বাড়িতে হামলার ঘটনা ঘটে। এরপর থেকে একই এলাকার রুবেল ও ফারুক নামে দুই ব্যক্তি তাদেরকে নিয়মিত হুমকি-ধমকি দিয়ে আসছে। রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে এ ধরনের ভয়ভীতি আরও বেড়েছে বলেও অভিযোগ করেন তারা।
এ অবস্থায় চরম নিরাপত্তাহীনতায় ভুগে পরিবারটি বর্তমানে এলাকা ছেড়ে পলায়নপর জীবনযাপন করছে। যেকোনো সময় বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন তারা।
ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছে।




























































