ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ শতাধিক পাহাড়ধসপ্রবণ এলাকা, খুলেছে ২০৪ আশ্রয়কেন্দ্র Logo এনসিপির সমাবেশে ককটেল হামলায় খুলনায় প্রতিবাদ মিছিল Logo হরিপুরে সরকারি সহায়তা পেলেন রোগী, শিক্ষার্থী, কৃষক ও প্রতিবন্ধীরা Logo প্রত্যয় সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেন পিএবিএম-এর উপদেষ্টা অপূর্ব বড়ুয়া Logo বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা Logo মাতৃভূমির প্রতি ভালোবাসার ক্ষেত্রে কাজী নজরুলকে প্রধান দিশারি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo স্টেডফাস্ট কুরিয়ার কার্যালয় পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার, শান্তিপূর্ণ সমাধানে আইনানুগ নির্দেশনা Logo সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দাকোপে কে.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ অনুষ্ঠিত Logo জৈব সারের নামে বর্জ্য বিতরণ, বদলি করা হয়েছে কামারখন্দের সেই কৃষি কর্মকর্তাকে Logo সুপারভাইজার বলেছিল ‘তুই মরলেও ছুটি নাই’

দেড় লাখ পুলিশ সদস্যকে তিন দিনের বিশেষ প্রশিক্ষণ : বাহারুল আলম (আইজিপি)

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৮:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • / 330
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে সারা দেশের দেড় লাখ পুলিশ সদস্যকে তিন দিনের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

নির্বাচনী দায়িত্ব পেশাদারিত্বের সঙ্গে পালনের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগে ডিএমপি ট্রেনিং একাডেমিতে অনুষ্ঠিত ‘ট্রেনিং অব ট্রেনার্স (টিওটি)’ কোর্স পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

আইজিপি বলেন, ‘নির্বাচনকালীন দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের আরও দক্ষ করে তুলতে দেশের বিভিন্ন ভেন্যুতে তিন দিনের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এই প্রশিক্ষণ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও জনসেবার মান বাড়াবে।’

১৬ সেপ্টেম্বর শুরু হওয়া তিন দিনব্যাপী এই কোর্সের লক্ষ্য হচ্ছে দক্ষ প্রশিক্ষক তৈরি করা, যারা পরবর্তীতে নিজেদের ইউনিটে সহকর্মীদের প্রশিক্ষণ দেবেন। এ প্রশিক্ষণের মাধ্যমে পুলিশ সদস্যরা নির্বাচন পরিচালনার সময় দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় দিক-নির্দেশনা ও দক্ষতা অর্জন করবেন।

আইজিপি বলেন, ‘প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো, পুলিশ সদস্যদের নির্বাচনমুখী ওরিয়েন্টেশন প্রদান করা- যাতে তারা আইনশৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি, জনগণের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেন।’

টিওটি কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের উদ্দেশে আইজিপি বলেন, ‘এই প্রশিক্ষণ শুধু দায়িত্ব পালনের দিক নির্দেশনাই নয়, বরং এটি আমাদের পেশাদারিত্ব বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ ধাপ।’

তিনি আরও উল্লেখ করেন, প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ সদস্যরা মাঠ পর্যায়ে জনগণের আস্থা অর্জনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, এই প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে নির্বাচনকালীন পুলিশি কার্যক্রম আরও সুসংগঠিত, কার্যকর ও জনবান্ধব হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দেড় লাখ পুলিশ সদস্যকে তিন দিনের বিশেষ প্রশিক্ষণ : বাহারুল আলম (আইজিপি)

আপডেট সময় : ০৫:২৮:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫