বালুবাড়ী যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কুরআন চতুর্থ বার্ষিকী মাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৩:৪৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
- / ৬০৯ বার পড়া হয়েছে
মধ্য বালুবাড়ী জামে মসজিদ প্রাঙ্গণে আজ ২৮শে ডিসেম্বর শুক্রবার বাদ আসর থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে বালুবাড়ী যুব সমাজ আয়োজিত চতুর্থবার্ষিকী তাফসীরুল কুরআন মাহফিল।
পবিত্র কুরআনের ব্যাখ্যা, ইমান–আখলাকের শুদ্ধতা ও সমাজসচেতনতার বার্তা পৌঁছে দিতে প্রখ্যাত ওলামায়ে কেরাম এ মাহফিলে উপস্থিত থাকবেন।
মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থা:
বোনদের জন্য পৃথকভাবে ওয়াজ মাহফিল শোনার বিশেষ সুব্যবস্থা করা হয়েছে মধ্য বালুবাড়ী পুরাতন বেঙ্গল টেকনো প্রাঙ্গণে।
প্রধান বক্তাগণ:
১) হযরত মাওলানা মোঃ আবেদ আলী ফারুকী
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আশুলিয়া ঢাকা।
২) হযরত মাওলানা মোঃ হুমায়ুন কবীর মিলনপুরী
ইসলামী চিন্তাবিদ,
প্রতিষ্ঠাতা ও পরিচালক, দারুল উলুম কওমী মাদ্রাসা, পার্বতীপুর।
৩) মাওলানা মোঃ জাকির হোসেন শামীম
খতিব, মধ্য বালুবাড়ী জামে মসজিদ, দিনাজপুর
হামদ-নাত পরিবেশনা:
সুরের ক্যানভাস, দিনাজপুর
সভাপতিত্ব করবেন:
জনাব মোঃ রফিকুল ইসলাম
সহ-সভাপতি, মধ্য বালুবাড়ী জামে মসজিদ কমিটি, সদর, দিনাজপুর।
সম্মানিত অতিথিবৃন্দ:
১) আলহাজ্ব মোঃ মুসলিম উদ্দিন আহমেদ
২) মোঃ মোজাম্মেল হোসেন
সভাপতি, বাংলাদেশ জুয়েলারী অ্যাসোসিয়েশন, দিনাজপুর
৩) মোঃ মকসুদুল হাসান
৪) মোঃ হামিদুল হক
৫) মোঃ জাহেদ হোসেন (রতন)
সাবেক সভাপতি, সড়ক পরিবহন মালিক গ্রুপ, দিনাজপুর
৬) প্রফেসর এস.এম রিজানুল হক
৭) মোঃ রেহাতুল ইসলাম খোকা
সাবেক কাউন্সিলর, ৭ নং ওয়ার্ড, দিনাজপুর পৌরসভা
৮) মোঃ মোসাদ্দেক হোসেন
সভাপতি, চালকল মালিক গ্রুপ, দিনাজপুর
সার্বিক সহযোগিতা:
জনাব মোঃ সফিকুল হক ছুটু
সভাপতি, মধ্য বালুবাড়ী জামে মসজিদ কমিটি।
উপস্থাপনায়:
হাফেজ মোঃ সাখাওয়াত হোসেন
মুয়াজ্জিন, মধ্য বালুবাড়ী জামে মসজিদ।
আয়োজক পক্ষ:
মোঃ সিদ্দিকুর হক বাচ্চু
আহ্বায়ক, মাহফিল এন্তেজামিয়া কমিটি, সদর, দিনাজপুর।
বালুবাড়ী যুব সমাজ
দাওয়াত:
সকল ভাই-বোনকে বিনীত অনুরোধ,
দলে দলে মাহফিলে উপস্থিত হয়ে এ পূণ্যময় আয়োজনকে সফল করুন—
আর অর্জন করুন দুনিয়া ও আখেরাতের সফলতা।





























































