ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সীমান্তে শিশু গুলিবিদ্ধ ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ Logo ৭০ জনের আপিল শুনানি, ৪০ জনের আপিল মঞ্জুর Logo কৃষিপণ্যের লাভজনক মূল্য ও স্থায়ী কমিশন দাবি ভূমিহীন আন্দোলনের Logo স্ত্রী বা প্রথম স্ত্রীর অনুমতি ছাড়াই দ্বিতীয় বিয়ে করা যাবে: হাইকোর্ট Logo প্রার্থীদের মধ্যে ৪৪% ব্যবসায়ী, পেশায় রাজনীতিক মাত্র ২৬ Logo বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় প্রথম অবস্থানে ঢাকা Logo নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে পোস্টাল ভোটে কড়া নির্দেশনা দিয়েছে (ইসি) Logo আমরা সবাই মিলে গণভোট নিয়ে ভোটারদের সচেতন করবো: তথ্য সচিব Logo হলফনামায় ৫০ তোলা স্বর্ণ শামা ওবায়েদের, মোট সম্পদ ও বার্ষিক আয় কত ? Logo খেজুর রসে বাদুড়ের লালা থেকে নিপাহ ভাইরাস,৩৪ জেলায় মৃত্যুহার ৭১ শতাংশ

ঢাকা-১৮ আসনে বিএনপির মনোনয়ন পেলেন এম জাহাঙ্গীর হোসেন

প্রতিবেদন - মুজাহিদুল ইসলাম
  • আপডেট সময় : ১০:৪৬:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • / ৬৩৮ বার পড়া হয়েছে
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা-১৮ আসনে বিএনপির মনোনয়ন পেলেন  এস এম জাহাঙ্গীর হোসেন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ধাপে ধাপে প্রার্থী তালিকা ঘোষণা করছে। এর অংশ হিসেবে  ৪ ঠা ডিসেম্বর ২০২৫ ইং তারিগ বৃহস্পতিবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও ৩৬ জন প্রার্থীর নাম প্রকাশ করেন। এর আগে ঘোষিত ২৩৭ জনসহ মোট প্রার্থী সংখ্যা দাঁড়িয়েছে ২৭৩ জনে।

নতুন তালিকায় ঢাকা- ১৮ আসনের জন্য মনোনয়ন পেয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন। তার মনোনয়ন ঘোষণার পর থেকেই এলাকায় বিএনপি নেতা-কর্মীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। দীর্ঘদিন ধরে রাজনীতিতে সক্রিয় এস এম জাহাঙ্গীর বিগত সরকারের সময়ে ৩০০টির বেশি রাজনৈতিক মামলার মুখে পড়েন। প্রতিকূলতা সত্ত্বেও দলের প্রতি তার নিষ্ঠা এবং তৃণমূলের সঙ্গে দৃঢ় সম্পর্কই তাকে এই মনোনয়নে এগিয়ে দিয়েছে বলে জানিয়েছেন দলীয় নেতারা।

মনোনয়ন পাওয়ার পর এস এম জাহাঙ্গীর বলেন, “দলের বিশ্বাস ও জনগণের সমর্থন নিয়ে আমি ঢাকা- ১৮ এর মানুষের পাশে দাঁড়াতে প্রস্তুত।”

নেতাকর্মীরা মনে করছেন, তার জনপ্রিয়তা ও মাঠপর্যায়ের অভিজ্ঞতা আসন্ন নির্বাচনে বিএনপিকে আরও শক্তিশালী অবস্থানে রাখবে। অপরদিকে মনোনয়ন বঞ্চিতদের মধ্যে কেউ কেউ স্বতন্ত্র নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন বলে শোনা যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঢাকা-১৮ আসনে বিএনপির মনোনয়ন পেলেন এম জাহাঙ্গীর হোসেন

আপডেট সময় : ১০:৪৬:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫