ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সীমান্তে শিশু গুলিবিদ্ধ ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ Logo ৭০ জনের আপিল শুনানি, ৪০ জনের আপিল মঞ্জুর Logo কৃষিপণ্যের লাভজনক মূল্য ও স্থায়ী কমিশন দাবি ভূমিহীন আন্দোলনের Logo স্ত্রী বা প্রথম স্ত্রীর অনুমতি ছাড়াই দ্বিতীয় বিয়ে করা যাবে: হাইকোর্ট Logo প্রার্থীদের মধ্যে ৪৪% ব্যবসায়ী, পেশায় রাজনীতিক মাত্র ২৬ Logo বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় প্রথম অবস্থানে ঢাকা Logo নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে পোস্টাল ভোটে কড়া নির্দেশনা দিয়েছে (ইসি) Logo আমরা সবাই মিলে গণভোট নিয়ে ভোটারদের সচেতন করবো: তথ্য সচিব Logo হলফনামায় ৫০ তোলা স্বর্ণ শামা ওবায়েদের, মোট সম্পদ ও বার্ষিক আয় কত ? Logo খেজুর রসে বাদুড়ের লালা থেকে নিপাহ ভাইরাস,৩৪ জেলায় মৃত্যুহার ৭১ শতাংশ

পল্লবীতে কাজের বুয়া সেজে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি, গ্রেপ্তার ২

নাদিম শেখ আদর
  • আপডেট সময় : ১১:২৯:০২ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • / ৫২১ বার পড়া হয়েছে
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর পল্লবী থানা এলাকায় একটি বাসায় কাজের বুয়া সেজে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় চুরি হওয়া বিপুল পরিমাণ স্বর্ণালংকার আদাবরের একটি জুয়েলার্স থেকে উদ্ধার করে পুলিশ। এর আগে বাসা থেকে ৯ ভরি স্বর্ণ ও নগদ টাকা চুরি করে চক্রের সদস্যরা।

‎শনিবার (৩ জানুয়ারি) দুপুরে কাফরুল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- শিউলী বেগম ওরফে লাকী ও মো. নাদিম হোসেন।

‎রোববার (৪ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

‎পল্লবী থানা সূত্রে তিনি জানান, গৃহকর্তা সাবিহা মাহবুবা গত ৬ অক্টোবর সন্ধ্যা ৫টার দিকে অভিযুক্ত শিউলীর সঙ্গে কথা বলে তাকে তার বাসায় কাজের জন্য নিয়োগ করে। পরে ৮ অক্টোবর সকাল ৭টায় কাজে যোগ দেয়। সকাল ৯টায় সাবিহা কর্মস্থলে যাওয়ার পর বাসায় তার স্বামী, ছেলে এবং মা ছিলেন। রাত ৮টায় সাবিহা বাসায় ফিরে দেখেন তার মা অচেতন অবস্থায় শুয়ে আছেন এবং ড্রেসিং টেবিলের ড্রয়ার খোলা। ড্রয়ার থেকে ৯ ভরি স্বর্ণালংকার (মূল্য প্রায় ১৮ লাখ টাকা) এবং নগদ ১ লাখ ৬৫ হাজার টাকা চুরি হয়েছে। সাবিহার মা জানান, শিউলী তাকে পেঁপে ভাজি খাইয়েছে, তারপর তিনি অজ্ঞান হয়ে যান। পরে শনিবার বাদী সাবিহার অভিযোগের ভিত্তিতে পল্লবী থানায় চুরির মামলা রুজু হয়।

মামলার পর পল্লবী থানা পুলিশ কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে শিউলীকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে শিউলী ঘটনার সত্যতা স্বীকার করে এবং তার দেখানো মতে আদাবর কাঁচা বাজারের প্রভা জুয়েলার্স থেকে ৮ ভরি ১ আনা স্বর্ণ উদ্ধার করা হয়। এ সময় দোকানের কারিগর মো. নাদিম হোসেনকেও গ্রেপ্তার করা হয়।

‎ডিসি আরও জানা যায়, শিউলী ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় একই কৌশলে অসংখ্য চুরির ঘটনা ঘটিয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ‎গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পল্লবীতে কাজের বুয়া সেজে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি, গ্রেপ্তার ২

আপডেট সময় : ১১:২৯:০২ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬