কদমতলীতে দুর্বৃত্তের এলোপাথাড়ি চাপাতির আঘাতে ব্যবসায়ী খুন
- আপডেট সময় : ০৫:৩৩:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
- / ৫১৮ বার পড়া হয়েছে
রাজধানীর কদমতলীর কুদার বাজার আদর্শ সড়কে শাহাবুদ্দিন (৪০) নামে এক সিলিন্ডার ব্যাবসা য়ীকে ধারালো চাপাতি দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নাদিম শেখ আদর
স্টাফ রিপোর্টার ।
মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত ১০টার দিকে কদমতলীর কুদার বাজার এলাকার আদর্শ সড়কে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বজনেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে রাত সাড়ে ১১ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতকে( ঢামেক)হাসপাতালে নিয়ে আসা তার বড় ভাই মহিউদ্দিন আহমেদ জানান, আমার ভাই কদমতলী-জুরাইন এলাকায় পরিবার নিয়ে বসবাস করত।এবং সিলেন্ডার ব্যাবসার পাশাপাশি ভাঙারি ব্যবসা করত। রাতে লোক মারফত খবর পাই আমার ভাই সাহাবুদ্দিনকে কদমতলির কুদার বাজারে দুর্বৃত্তরা চাপাতি দিয়ে কুপিয়েছে,আহত অবস্থায় রাস্তার উপর পড়ে আছে, সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
তিনি আরও জানান, আমার ভাইকে কারা এবং কি কারনে কুপিয়েছে এ বিষয়ে এই মুহূর্তে কিছু বলতে পারছি না।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, কদমতলী থেকে এক ব্যাবসায়ী দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে আহত অবস্থায় ঢামেক জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে। বিষয়টি কদমতলী থানাকে আবগত করা হয়েছে।















































