ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

নেতানিয়াহুকে লক্ষ্য করে কঠোর হুঁশিয়ারি ইরানের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৯:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • / 52
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে লক্ষ্য করে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। সংস্থাটি বলেছে, বর্তমান সংঘাতের প্রেক্ষাপটে নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যার চেষ্টা চালানো হবে।

ইরানি গণমাধ্যমে প্রকাশিত আইআরজিসির এক বিবৃতিতে নেতানিয়াহুকে ‘শিশু হত্যাকারী’ বলে উল্লেখ করা হয়। সেখানে বলা হয়, তিনি যদি জীবিত থাকেন, তবে তাকে খুঁজে বের করে হত্যার চেষ্টা অব্যাহত থাকবে।

গাজা, লেবাননসহ মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি এবং ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার প্রতিক্রিয়ায় তেহরান এ অবস্থান নিয়েছে বলে জানানো হয়।আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, আইআরজিসির এই হুমকি ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনাকে আরও বিপজ্জনক পর্যায়ে নিয়ে যেতে পারে।

সূত্র: আলজাজিরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নেতানিয়াহুকে লক্ষ্য করে কঠোর হুঁশিয়ারি ইরানের

আপডেট সময় : ০৯:০৯:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬