সংবাদ শিরোনাম ::
শেষ হলো অমর একুশে বইমেলা
আবির মোহাম্মদ
- আপডেট সময় : ০৮:৩৯:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
- / 80
ধীরে ধীরে ভেঙে ফেলা হচ্ছে একের পর এক স্টল।
যে প্রাঙ্গণ কিছুদিন আগেও বইপ্রেমী মানুষের পদচারণা, নতুন বইয়ের উন্মোচন আর প্রাণবন্ত আড্ডায় মুখর ছিল আজ সেখানে চলছে গুছিয়ে নেওয়ার ব্যস্ততা।
প্রকাশনীগুলো তাদের স্বপ্নময় স্টল খুলে নিচ্ছে, বইগুলো ফিরে যাচ্ছে নিজ নিজ ঠিকানায়। তবুও মেলার সেই দিনগুলোর উচ্ছ্বাস, পাঠক-লেখকের মিলনমেলা আর বইয়ের ঘ্রাণ থেকে যাবে স্মৃতির পাতায়।
শেষ হলেও অমর একুশে বইমেলা রেখে গেল আগামী দিনের অপেক্ষা।


























































