ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে: প্রধানমন্ত্রী Logo এবার ঈদুল আজহায় ট্রেনের টিকিট মিলবে শুধু অনলাইনে Logo ঢাকা বারে সব পদ বিএনপির, একটিও পায়নি জামায়াত Logo গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় জোট Logo বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী Logo দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থার মহাপরিচালকের সাক্ষাৎ Logo এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল; সংসদে বিল পাস

৫০ লাখের বেশি করদাতা ই-রিটার্নের জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪১:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • / 62
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ২০২৫-২৬ অর্থবছরে ৪১ লাখ ৫০ হাজারের বেশি করদাতা ই-রিটার্ন দাখিল করেছেন। এ ছাড়া ৫০ লাখের বেশি করদাতা ই-রিটার্নের জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন। রোববার (২৯ মার্চ) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ এ তথ্য জানিয়েছেন।

আল আমিন শেখ বলেন, এ বছর ব্যক্তি শ্রেণির করদাতাদের রিটার্ন দাখিলের সময়সীমা ৩১ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। তবে ব্যক্তি করদাতারা ৩১ মার্চের আগে লিখিত আবেদন করলে সংশ্লিষ্ট কর কমিশনার রিটার্ন দাখিলের জন্য অতিরিক্ত ৯০ দিন পর্যন্ত সময় অনুমোদন করতে পারবেন।

রিটার্ন দাখিলের সময় বৃদ্ধি সংক্রান্ত আবেদন এবং অনুমোদনের প্রক্রিয়াটি সহজ, দ্রুত, স্বচ্ছ ও স্বস্তিদায়ক করার লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড অনলাইন সিস্টেম চালু করেছে। করদাতারা ই-রিটার্ন সিস্টেমে লগইন করে ‘টাইম এক্সটেনশন’ মেন্যুর মাধ্যমে অনলাইনে সময় বৃদ্ধির আবেদন করতে পারছেন। গত কয়েক দিনে পাঁচ হাজারের বেশি করদাতা অনলাইনে আবেদন করেছেন এবং বেশীরভাগ আবেদন স্বল্প সময়ের মধ্যে অনুমোদিত হয়েছে।

অনলাইনে করা আবেদনের ভিত্তিতে সংশ্লিষ্ট কর কমিশনারও অনলাইনেই অনুমোদন দিয়েছেন। অনুমোদন পাওয়া করদাতারা বর্ধিত সময়ের মধ্যে কোনো জরিমানা বা অতিরিক্ত কর ছাড়া অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন। যারা এখনও রিটার্ন দাখিল করেননি, তাদের বর্ধিত সময়ের সুবিধা পেতে অবশ্যই ৩১ মার্চের আগে আবেদন করতে হবে। ই-রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন না থাকলে আবেদন করার আগে বায়োমেট্রিক সিম ব্যবহার করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। যারা অনলাইন রিটার্নের জন্য বাধ্য নয়, তারা অনলাইনে অথবা সরাসরি সংশ্লিষ্ট সার্কেলে লিখিতভাবে সময় বৃদ্ধির আবেদন করতে পারবেন।

এনবিআর সব ব্যক্তি করদাতাকে অনুরোধ করেছে, জরিমানা বা অতিরিক্ত কর এড়াতে রিটার্ন দাখিলের শেষ সময় ৩১ মার্চের মধ্যে রিটার্ন দাখিল করতে। তবে কেউ এই সময়ের মধ্যে দাখিল করতে না পারলে যৌক্তিক কারণ উল্লেখ করে সর্বোচ্চ ৯০ দিনের সময় বৃদ্ধির জন্য ৩১ মার্চের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

৫০ লাখের বেশি করদাতা ই-রিটার্নের জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন

আপডেট সময় : ০৭:৪১:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬