ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে: প্রধানমন্ত্রী Logo এবার ঈদুল আজহায় ট্রেনের টিকিট মিলবে শুধু অনলাইনে Logo ঢাকা বারে সব পদ বিএনপির, একটিও পায়নি জামায়াত Logo গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় জোট Logo বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী Logo দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থার মহাপরিচালকের সাক্ষাৎ Logo এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল; সংসদে বিল পাস

সুদভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা বিলুপ্ত ঘোষণা করল আফগান সরকার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪০:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • / 65
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুদভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা বিলুপ্ত ঘোষণা করল আফগান সরকার

ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে ইমারাতে ইসলামিয়া আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানের সব ব্যাংকে সুদভিত্তিক (রিবা) ব্যবস্থা বন্ধের ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে আমেরিকার দখলদারিত্বের সময় বহু বছর ধরে চলা একটি অধ্যায়ের অবসান ঘটল। একই সঙ্গে এর পরিবর্তে চালু করা হয়েছে একটি পূর্ণাঙ্গ ইসলামি আর্থিক ব্যবস্থা।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হুরিয়াত রেডিও।
প্রতিবেদনে বলা হয়, দেশের সব সরকারি ও বেসরকারি ব্যাংকের জন্যই এই সিদ্ধান্ত প্রযোজ্য। শরিয়তসম্মত নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাংকিং খাতকে পুনর্গঠনের একটি সামগ্রিক উদ্যোগের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

এ বিষয়ে আফগানিস্তান ব্যাংকের ব্যাংকিং ও আর্থিক সেবা বিভাগের প্রধান ড. লুতফুল্লাহ খায়েরখাহ বলেন, সব বাণিজ্যিক ব্যাংক থেকে সুদভিত্তিক ব্যবস্থা সম্পূর্ণভাবে বন্ধ করা হয়েছে।

তিনি জানান, দ্রুতগতিতে কাজ চলছে, যাতে সব ধরনের ব্যাংকিং লেনদেন ইসলামি আর্থিক ব্যবস্থার আওতায় আনা যায়।

এই পদক্ষেপ আফগান অর্থনীতির কাঠামোয় একটি বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দেয়। আশা করা হচ্ছে, নতুন এই ব্যবস্থা আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করবে, ব্যাংকিং খাতে আস্থা বাড়াবে এবং ইসলামি মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ভিত্তির ওপর অর্থনৈতিক প্রবৃদ্ধির নতুন সুযোগ সৃষ্টি করবে।

সূত্র: হুরিয়াত রেডিও

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সুদভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা বিলুপ্ত ঘোষণা করল আফগান সরকার

আপডেট সময় : ০৬:৪০:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬