ঢাকা ০৮:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে: প্রধানমন্ত্রী Logo এবার ঈদুল আজহায় ট্রেনের টিকিট মিলবে শুধু অনলাইনে Logo ঢাকা বারে সব পদ বিএনপির, একটিও পায়নি জামায়াত Logo গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় জোট Logo বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী Logo দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থার মহাপরিচালকের সাক্ষাৎ Logo এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল; সংসদে বিল পাস

৪০ হাজার ইয়াবা উদ্ধার, চালক আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৪:২৫ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • / 66
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম

কক্সবাজারের রামু উপজেলায় অটোরিকশা (সিএনজি) তল্লাশি করে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় অটোরিকশার চালককে আটক করা হয়েছে।

আটক ব্যক্তি মো. রুবেল (২৫)। তিনি কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খুটাখালী গ্রামের নুরুল আলমের ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, বুধবার (১৫ এপ্রিল) দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) মরিচ্যা যৌথ চেকপোস্টে টহল জোরদার করে। এ সময় বালুখালী থেকে কক্সবাজারগামী একটি সন্দেহভাজন সিএনজি থামিয়ে তল্লাশি চালানো হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক কোনো অবৈধ কিছু বহন করছেন না বলে দাবি করলেও পরবর্তীতে তল্লাশির এক পর্যায়ে চালকের আসনের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ইয়াবা উদ্ধার করা হয়। সেখান থেকে মোট ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চালক মো. রুবেলকে আটক করা হয়েছে এবং মাদক পরিবহনে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয়েছে।

রামু ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ জানান, সীমান্ত এলাকায় মাদক পাচার, চোরাচালান ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তি ও উদ্ধারকৃত মাদকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

৪০ হাজার ইয়াবা উদ্ধার, চালক আটক

আপডেট সময় : ০৫:৩৪:২৫ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬