ঢাকা ০৩:০১ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে: প্রধানমন্ত্রী Logo এবার ঈদুল আজহায় ট্রেনের টিকিট মিলবে শুধু অনলাইনে Logo ঢাকা বারে সব পদ বিএনপির, একটিও পায়নি জামায়াত Logo গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় জোট Logo বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী Logo দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থার মহাপরিচালকের সাক্ষাৎ Logo এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল; সংসদে বিল পাস

আজ সারা দেশে শুরু এসএসসি পরীক্ষা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৭:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • / 86
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ সিমান্ত তালুকদার

 রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

আজ মঙ্গলবার থেকে ১১টি শিক্ষাবোর্ডের অধীনে সারা দেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষার সব প্রস্তুতি গতকাল সোমবার সম্পন্ন হয়েছে।

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় আজ থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। সারা দেশের সঙ্গে একযোগে অনুষ্ঠিত এ পরীক্ষায় উপজেলার ১২টি কেন্দ্র থেকে অংশ নিচ্ছে ৪ হাজার ৯৫৯ জন শিক্ষার্থী।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস জানিয়েছে, এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডের ৩ হাজার ৫১৯ জন, মাদরাসা শিক্ষা বোর্ডের এক হাজার পাঁচজন এবং কারিগরি শিক্ষা বোর্ডের ৪৩৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে।

এরই মধ্যে পরীক্ষা পরিচালনার জন্য উপজেলায় মোট ১২টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে সাধারণ শাখার জন্য সাতটি, কারিগরি শাখার জন্য তিনটি এবং মাদরাসা শাখার জন্য দুটি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রের কক্ষ সিসিটিভির আওতায় আনা হয়েছে। পাশাপাশি এসব ক্যামেরার ফুটেজ সরাসরি উপজেলা পরিষদ চত্বরে প্রজেক্টরের মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে, যা পরীক্ষার সার্বিক পরিস্থিতি তদারকিতে সহায়ক ভূমিকা রাখবে।

রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল খালেক পাটোয়ারী জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কোনো ধরনের অনিয়ম সহা করা হবে না এবং প্রয়োজনে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আজ সারা দেশে শুরু এসএসসি পরীক্ষা

আপডেট সময় : ০৮:৪৭:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬