ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে: প্রধানমন্ত্রী Logo এবার ঈদুল আজহায় ট্রেনের টিকিট মিলবে শুধু অনলাইনে Logo ঢাকা বারে সব পদ বিএনপির, একটিও পায়নি জামায়াত Logo গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় জোট Logo বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী Logo দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থার মহাপরিচালকের সাক্ষাৎ Logo এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল; সংসদে বিল পাস

আজ ঢাকায় যে সব কর্মসূচি পালিত হবে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৭:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • / 37
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রতিদিন ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের কোনো না কোনো কর্মসূচি থাকেই। তাই সকালে বের হওয়ার আগে কোথায় কোন কর্মসূচি, তা জেনে নেওয়া ভালো।

বুধবার (২২ এপ্রিল) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

প্রধানমন্ত্রীর কর্মসূচি
সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ সকাল ১০টায় শিক্ষার্থীদের স্কুল ব্যাগ বিতরণ বিষয়ে আলোচনায় অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের দাপ্তরিক নিরাপত্তা বিষয়ে আলোচনায় থাকবেন তিনি। দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বাংলাদেশ কোস্ট গার্ডের কমিটির সদস্যরা। বিকেল ৩ টাকা থেকে রাত ৮টা পর্যন্ত জাতীয় সংসদ অধিবেশনে থাকবেন প্রধানমন্ত্রী।

স্পিকার-ডেপুটি স্পিকার
বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

এর আগে সকাল ১০টায় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করবেন চীনের রাষ্ট্রদূত।

তথ্যমন্ত্রী
বেলা ১১ টার দিকে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) সেমিনার কক্ষে  ‘সাংবাদিকতায় জেন্ডার সংবেদনশীলতা’ শীর্ষক প্রকাশনার মোড়ক উন্মোচন করবেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিল সদস্য এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। এর আগে সকাল সাড়ে ৯টায় তার সঙ্গে সাক্ষাৎ করবে ইউনেস্কোর প্রতিনিধি দল।

স্বাস্থ্যমন্ত্রী
দুপুর ১২টার দিকে সুপার স্পেশালাইজড হাসপাতালে চীনের কুনমিং মেডিকেল ইউনিভার্সিটি ও বাংলাদেশের বিএমইউর যৌথ উদ্যোগে জয়েন্ট সার্জারি ক্লিনিক চালু উপলক্ষে সমঝোতা স্মারক অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সভাপতিত্ব করবনে বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।

পরিবেশ প্রতিমন্ত্রী
সকাল সাড়ে ৯টার দিকে আমিনবাজার ল্যান্ডফিল্ড ওয়েস্ট টু এনার্জি পাওয়ার প্লান্ট পরিদর্শন করবেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

সংবর্ধনা
বেলা ১১টার দিকে গুলশান ঢাকা উত্তর সিটি করপোরেশন অফিসে প্রশাসকের উদ্যোগে ‘সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়াশিপ’ শিরোপাজয়ীদের সংবর্ধনা দেওয়া হবে।

সংবাদ সম্মেলন
আশুলিয়া থানার হত্যা মামলার রহস্য উন্মোচন ও আসামি গ্রেপ্তার প্রসঙ্গে বেলা সাড়ে ১১টায় প্রেস ব্রিফ করবেন ঢাকা জেলা পিবিআইর পুলিশ সুপার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আজ ঢাকায় যে সব কর্মসূচি পালিত হবে

আপডেট সময় : ০২:৪৭:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬