ঢাকা ১০:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে: প্রধানমন্ত্রী Logo এবার ঈদুল আজহায় ট্রেনের টিকিট মিলবে শুধু অনলাইনে Logo ঢাকা বারে সব পদ বিএনপির, একটিও পায়নি জামায়াত Logo গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় জোট Logo বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী Logo দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থার মহাপরিচালকের সাক্ষাৎ Logo এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল; সংসদে বিল পাস

ঘোষণা হবে আজ – কার দখলে পশ্চিমবঙ্গ : মোদি না মমতা?

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১১:১৬ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • / 47
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঘোষণা হবে আজ –
কার দখলে পশ্চিমবঙ্গ : মোদি না মমতা?

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল আজ সোমবার ঘোষণা করা হবে। একই দিনে আসাম, তামিলনাড়ু, কেরালা ও পুদুচেরির ফলও প্রকাশ হবে। তবে সবচেয়ে বেশি নজর রয়েছে পশ্চিমবঙ্গের হাই ভোল্টেজ নির্বাচনের দিকে।

এবার লড়াই মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপির মধ্যে। তৃণমূল টানা চতুর্থবার সরকার গঠন করতে পারবে, নাকি বিজেপি প্রথমবারের মতো ক্ষমতায় আসবে—তা নিয়েই চলছে চুলচেরা বিশ্লেষণ।

বুথফেরত জরিপগুলো পরস্পরবিরোধী ফল দেখিয়েছে। কিছু জরিপে বিজেপি এগিয়ে, আবার কোথাও তৃণমূল সামান্য এগিয়ে রয়েছে। ফলে কে জিতবে তা নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি।

এবারের নির্বাচনে ৯০ শতাংশের বেশি ভোট পড়েছে, যা রেকর্ড হিসেবে দেখা হচ্ছে। নাগরিকত্ব, নিরাপত্তা ও উন্নয়ন ছিল প্রধান ইস্যু।

আজ ফল ঘোষণা / পশ্চিমবঙ্গে প্রত্যাবর্তন না পরিবর্তন?

আজ সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হয়েছে। প্রথমে ডাকযোগে ব্যালট এবং পরে ইভিএমের ভোট গণনা করা হবে। তবে ফলতা আসনে অনিয়মের অভিযোগে পুনঃভোটের সিদ্ধান্ত হওয়ায় সেখানে ফল পরে প্রকাশ করা হবে। ফলে আজ ২৯৪টির মধ্যে ২৯৩টি আসনের ফল জানা যাবে।

নির্বাচনে অনিয়ম ও সংঘর্ষের অভিযোগও উঠেছে। কিছু এলাকায় পুনঃভোট হয়েছে এবং সহিংসতার ঘটনাও ঘটেছে। সব মিলিয়ে এবার পশ্চিমবঙ্গের নির্বাচনকে সাম্প্রতিক সময়ের অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঘোষণা হবে আজ – কার দখলে পশ্চিমবঙ্গ : মোদি না মমতা?

আপডেট সময় : ০৩:১১:১৬ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬