ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে: প্রধানমন্ত্রী Logo এবার ঈদুল আজহায় ট্রেনের টিকিট মিলবে শুধু অনলাইনে Logo ঢাকা বারে সব পদ বিএনপির, একটিও পায়নি জামায়াত Logo গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় জোট Logo বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী Logo দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থার মহাপরিচালকের সাক্ষাৎ Logo এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল; সংসদে বিল পাস

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন পাবনার রাশিদুল ইসলাম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৪:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • / 141
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন পাবনার রাশিদুল ইসলাম

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে স্থান পেয়েছেন পাবনা চাটমোহরের কৃতি সন্তান মো. রাশিদুল ইসলাম।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

দীর্ঘদিন ধরে ঢাকায় ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রাশিদুল ইসলাম। সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিয়ে আসছেন। বিশেষ করে জুলাইয়ের আন্দোলনে তিনি সামনের সারির নেতা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

তিনি ২০০৯-২০১০ সালে তেজগাঁও কলেজ ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগে ভর্তি হন। ভর্তির পরপরই তিনি ছাত্রদলের সক্রিয় রাজনীতির সাথে জড়িয়ে পড়েন। দলীয় কার্যক্রমের অংশ হিসেবে ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে হরতাল, অবরোধসহ  সকল ধরনের প্রোগ্রামে জীবন বাজি রেখে অংশগ্রহণ করেছেন।

শুধুমাত্র ছাত্রদল করার অপরাধে তেজগাঁও কলেজ ক্যাম্পাসে বহুবার ছাত্রলীগ দ্বারা হামলার শিকার হয়েছেন। কয়েকটি মামলা আছে তার নামে।

নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় রাশিদুল ইসলাম বলেন, ঢাকা মহানগর উত্তরের কমিটিতে দায়িত্ব পাওয়ায় তিনি কৃতজ্ঞ। তিনি আশাবাদ ব্যক্ত করেন, অতীতের চেয়ে আরও সক্রিয় ভূমিকা রেখে ছাত্রদলকে সাধারণ শিক্ষার্থীদের কাছে আরও গ্রহণযোগ্য করে তুলতে তিনি তার মেধা ও যোগ্যতা কাজে লাগাবেন।

পরিশেষে তিনি নতুন এ দায়িত্ব পাওয়ায় ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানসহ ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন পাবনার রাশিদুল ইসলাম

আপডেট সময় : ১০:৪৪:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬