নাস্তিক জাহিদ হাসানের নাগরিকত্ব বাতিল ও বিচার চেয়েছে একটি ইসলামী সংগঠন
- আপডেট সময় : ১২:০৬:৩২ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
- / 46
নাস্তিক জাহিদ হাসানের নাগরিকত্ব বাতিল ও বিচার চেয়েছে একটি ইসলামী সংগঠন
নাস্তিক জাহিদ হাসানের নাগরিকত্ব বাতিল ও বিচার চেয়েছে একটি ইসলামী সংগঠন৷ এই দাবিতে ঢাকার বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ ও পোস্টারিং করেছে সংগঠনটি৷ দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি ও দিয়েছে সংগঠনটি৷
হযরত শাহজালাল (রহ:)- এর পূন্যভূমি সিলেট থেকে উটে আসা জাহিদ হাসান এখন ইসলামবিরোধী হিসেবে সারা দেশে সমালোচিত।২০২১ সাল থেকে তিনি তার স্যোসাল মিডিয়ায় ও বিভিন্ন বই লেখালেখিতে সরব। বাংলাদেশের মতো রক্ষনশীল দেশে যেখানে ধর্মকে পারিবারিক, সামাজিক কিংবা রাষ্টসহ সবকিছুর উর্দ্ধে রাখা হয়, সেখানে জাহিদ হাসান ধর্মের বিরদ্ধে প্রতিনিয়ত লেখালেখি করছেন। গত কয়েক বছর ধরে তার বিরুদ্ধে কয়েকবার বিক্ষোভ সমাবেশ হলেও আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
ইসলাম ও মহানবী হযরত মুহাম্মদ (সঃ)-নিয়ে কটাক্ষ করায় তার বাবা ও এলাকার ধর্মপ্রাণ মুসলমানরা সিলেট আদালতে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।






























































