ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সীমান্তে শিশু গুলিবিদ্ধ ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ Logo ৭০ জনের আপিল শুনানি, ৪০ জনের আপিল মঞ্জুর Logo কৃষিপণ্যের লাভজনক মূল্য ও স্থায়ী কমিশন দাবি ভূমিহীন আন্দোলনের Logo স্ত্রী বা প্রথম স্ত্রীর অনুমতি ছাড়াই দ্বিতীয় বিয়ে করা যাবে: হাইকোর্ট Logo প্রার্থীদের মধ্যে ৪৪% ব্যবসায়ী, পেশায় রাজনীতিক মাত্র ২৬ Logo বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় প্রথম অবস্থানে ঢাকা Logo নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে পোস্টাল ভোটে কড়া নির্দেশনা দিয়েছে (ইসি) Logo আমরা সবাই মিলে গণভোট নিয়ে ভোটারদের সচেতন করবো: তথ্য সচিব Logo হলফনামায় ৫০ তোলা স্বর্ণ শামা ওবায়েদের, মোট সম্পদ ও বার্ষিক আয় কত ? Logo খেজুর রসে বাদুড়ের লালা থেকে নিপাহ ভাইরাস,৩৪ জেলায় মৃত্যুহার ৭১ শতাংশ

ভিডিও বার্তায় সমর্থকদের কাছে দোয়া চাইলেন তাসকিন

মোজো ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৫৩:০০ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • / ৬৬২ বার পড়া হয়েছে
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: সংগৃহীত

ঘরের মাঠে সর্বশেষ আয়ারল্যান্ড সিরিজে খেলেননি তাসকিন আহমেদ। বাংলাদেশের তারকা পেসার ওই সময়ে র্দান ওয়ারিয়র্সের হয়ে খেলেছেন আবুধাবি টি-১০ লিগে। পরবর্তীতে তাসকিন সরাসরি আইএল টি-টোয়েন্টির দল শারজাহ ওয়ারিয়র্সে যোগ দিয়েছেন। যদিও এখনও টুর্নামেন্টটিতে মাঠে নামা হয়নি তার। শারজাহ’র জার্সি গায়ে খেলা না হলেও ভালো কিছুর প্রত্যাশা করছেন এই ডানহাতি পেসার।
শনিবার (৬ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে শারজাহ ওয়ারিয়র্সের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওতে ৩০ বছর বয়সী তাসকিন সমর্থকদের কাছে দেশের প্রতিনিধিত্ব ও নামের প্রতি যেন সুবিচার করতে পারেন সে লক্ষ্যে দোয়া চেয়েছেন। এ ছাড়া আসন্ন বিপিএল ও টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে সুস্থভাবে আইএল টি-টোয়েন্টি যাত্রাও শেষ করার লক্ষ্য টাইগার পেস ইউনিটের কাণ্ডারির।
ভিডিও বার্তায় তাসকিন বলেন, ‘সবাইকে অনেক ধন্যবাদ সবসময় পাশে থাকার জন্য, এত ভালোবাসা দেওয়ার জন্য। সবাই দোয়া করবেন যেন আমি আমার দেশের নাম উজ্জ্বল করে আসতে পারি এবং এই টুর্নামেন্টটা ভালো করে শেষ করে সুস্থ থাকি, যাতে সামনে আমার দেশকে আরও ভালো ভালো খেলা উপহার দিতে পারি এবং ম্যাচ জেতাতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।’
চলমান আইএল টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত একটি ম্যাচ খেলেছে শারজাহ ওয়ারিয়র্স। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে তারা আবুধাবি নাইট রাইডার্সের কাছে ৩৯ রানে হেরেছে। ওই ম্যাচের একাদশের বাইরে ছিলেন তাসকিন আহমেদ। রোববার (৭ ডিসেম্বর) দ্বিতীয় ম্যাচে সাকিব আল হাসানের এমআই এমিরেটসের মুখোমুখি হয়েছে শারজাহ। কিন্তু এই ম্যাচেও একাদশে সুযোগ পাননি তাসকিন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভিডিও বার্তায় সমর্থকদের কাছে দোয়া চাইলেন তাসকিন

আপডেট সময় : ০৬:৫৩:০০ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫