ঢাকা ০৫:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo স্কুল থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে: প্রধানমন্ত্রী Logo এবার ঈদুল আজহায় ট্রেনের টিকিট মিলবে শুধু অনলাইনে Logo ঢাকা বারে সব পদ বিএনপির, একটিও পায়নি জামায়াত Logo গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় জোট Logo বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী Logo দেশে জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থার মহাপরিচালকের সাক্ষাৎ Logo এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল; সংসদে বিল পাস

একটি ভুল নাম : আব্দুল কালাম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • / 122
দেশবর্ণ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

একটি ভুল নাম : আব্দুল কালাম

এ উপমহাদেশে কারও কারও  নাম শোনা যায় আব্দুল কালাম। এর অর্থ হয় কথা বা বক্তব্যের দাস বা বান্দা। এটি কারও নাম হওয়া উচিত নয়।

আবদ শব্দের অর্থ হচ্ছে বান্দা বা দাস। আমরা একমাত্র আল্লাহর বান্দা। তাই আল্লাহ ছাড়া অন্য কিছুর সাথে আবদ শব্দ যোগ করে নাম রাখা ঠিক নয়।
সাহাবীদের মধ্যে কারও কারও  এজাতীয় নাম ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নাম পরিবর্তন করে দিয়েছেন।

এক সাহাবীর নাম ছিল আব্দুল হাজার (পাথরের বান্দা)। নবীজী শুনলেন— তাকে আব্দুল হাজার বলে ডাকা হচ্ছে।  তাকে ডেকে বললেন, তোমার নাম কী?
সে বলল, আব্দুল হাজার।

তখন নবীজী বললেন, বরং তুমি আব্দুল্লাহ (আল্লাহর বান্দা)। —আলআদাবুল মুফরাদ, হাদীস ৮১১; মুসান্নাফে ইবনে আবি শাইবা, হাদীস ২৫৯০১
প্রসিদ্ধ সাহাবী আব্দুর রহমান ইবনে আওফ রা.-র নাম ছিল, আবদে আমর (আমরের বান্দা)। কোনো কোনো বর্ণনায় রয়েছে, তাঁর নাম ছিল, আব্দুল কা‘বা (কা‘বার বান্দা)। ইসলাম গ্রহণের পর নবীজী তাঁর এ নাম পরিবর্তন করে রাখলেন, আবদুর রহমান (রহমানের বান্দা-আল্লাহর বান্দা)। —মুসতাদরাকে হাকেম, হাদীস ৭৭৩১, ৫৩৩৫; মুজামে কাবীর, তবারানী, হাদীস ২৫৩, ২৫৪

হাঁ, আবুল কালাম নাম হতে পারে। যার অর্থ হয়— বাগ্মিতা বা বাক্পটু।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

একটি ভুল নাম : আব্দুল কালাম

আপডেট সময় : ০৪:৪৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬